AB Live News
সকালে জীববিজ্ঞানের শিক্ষক, সন্ধ্যায় ফুচকাওয়ালা, সংগ্রামের অন্য নাম এই মানুষটি
সায়নী হাজরা :: দিনের আলোয় তিনি ‘স্যার’। পড়ুয়াদের জীববিজ্ঞান ও বিজ্ঞানের জটিল বিষয় বোঝান, পড়াশোনার পথে এগিয়ে যেতে সাহায্য করেন। আর সন্ধ্যা নামলেই তাঁর পরিচয় বদলে যায়—পরিবারের বহু পুরনো ফুচকার ব্যবসায় দাঁড়িয়ে ক্রেতাদের হাতে তুলে দেন কলকাতার জনপ্রিয় স্ট্রিট ফুড। একই মানুষের জীবনে শিক্ষকতা ও ফুচকা বিক্রি, দুই পেশার এমন মেলবন্ধনই তাঁকে আলাদা করে তুলেছে। দক্ষিণ কলকাতার এই বাসিন্দা নিজের পরিচয় বা ফুচকার দোকানের নির্দিষ্ট ঠিকানা প্রকাশ করতে চান না। প্রচারের আলোয় আসার থেকেও তাঁর কাছে গুরুত্বপূর্ণ নিজের কাজ এবং পরিবার। জীবনের গল্প…
