Khabor Ekhon
আলু চাষে শামিমা–আনোয়ারা দেখিয়েছেন নতুন দিগন্ত
খবর এখন: হুগলি জেলার গ্রামবাংলার ভোর মানেই কুয়াশায় মোড়া মাঠ, ভেজা মাটির গন্ধ আর আলু খেতের সারি সারি সবুজ গাছ।বছরের পর বছর ধরে এই দৃশ্য যেন অপরিবর্তিতই রয়ে গিয়েছে। আলু চাষ ছিল এখানকার মানুষের জীবিকা , অভ্যাসের অপর নাম। কিন্তু সেই চেনা ছবির আড়ালেই জমে উঠেছিল নানা সমস্যা। রোগ, অনিশ্চিত ফলন আর ক্রমবর্ধমান খরচ। ঠিক এই বাস্তবতার মধ্যেই জন্ম নেয় বদলের এক নীরব গল্প। যার কেন্দ্রে রয়েছেন শামিমা বেগম ও আনোয়ারা বেগম।
পশ্চিমবঙ্গের হুগলি জেলা দীর্ঘদিন ধরেই রাজ্যের ‘আলু ভাণ্ডার’ হিসেবে পরিচিত। এখানকার উর্বর মাটি ও উপযোগী…
