Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ফ্ল্যাশ নিউজ

আলোর উৎসবে বৃষ্টির ব্রেক, পিছিয়ে গেল চন্দননগরের ঐতিহ্য

শ্রীতমা ব্যানার্জী:আলোর শহর চন্দননগরে উৎসবের আবহে এবার প্রকৃতির বাধা। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে লাগাতার বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে স্থগিত করে দেওয়া হল চন্দননগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রা। বৃহস্পতিবার বিজয়া দশমীতে যে বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে হাজার হাজার মানুষের অপেক্ষা ছিল, তা আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি ও স্থানীয় প্রশাসন।জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২২ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ঐতিহ্যবাহী আলোকসজ্জার…

৪১ কেজি গাঁজায় তোলপাড় শিয়ালদহ, মাদকচক্রের শিকড় কতদূর?

শ্রীতমা ব্যানার্জী :শহরের বুকে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল কলকাতা পুলিশ। শিয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলেন গোয়েন্দা বিভাগের নারকোটিক সেলের আধিকারিকরা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৪১.১৮২ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ ৫৯ হাজার টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহ রেলস্টেশন এবং স্মার্ট বাজার সংলগ্ন এলাকায় দু'দফায় অভিযান চালানো হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল এই অভিযান…

এক ধাক্কায় ৫০ পুলিশকর্তার বদলি,থানায় থানায় প্রশাসনিক ভূমিকম্প

শ্রীতমা ব্যানার্জী : রাজ্য পুলিশ প্রশাসনে ফের বড়সড় রদবদল। একসঙ্গে ৫০ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলির নির্দেশ জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ। বুধবার রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় বিভিন্ন থানার ইন্সপেক্টর-ইন-চার্জ বা আইসি পদে পরিবর্তনের পাশাপাশি একাধিক আধিকারিককে গোয়েন্দা বিভাগ, সিআইডি এবং স্পেশাল টাস্ক ফোর্সেও পাঠানো হয়েছে।এই রদবদলের প্রভাব পড়েছে রানাঘাট, কোচবিহার, বাঁকুড়া, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, বসিরহাট-সহ রাজ্যের একাধিক পুলিশ জেলা ও…

মেডিক্যাল কলেজে তাণ্ডব, এবার স্বাস্থ্য মন্ত্রীর কড়া হুঁশিয়ারি

শ্রীতমা ব্যানার্জী :কলকাতা মেডিক্যাল কলেজে হিংসা ও অশান্তির ঘটনায় এবার কড়া পদক্ষেপের পথে রাজ্য স্বাস্থ্য দফতর। হাসপাতাল চত্বরে সংঘটিত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী। চিকিৎসা পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কলকাতা মেডিক্যাল কলেজে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে চিকিৎসক মহল থেকে শুরু করে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে।ঘটনার সূত্রপাত বুধবারের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। আট জন ইন্টার্নকে শো-কজ নোটিস দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। তাঁদের…

জিরো এফআইআরে চাঞ্চল্য, ইন্দ্রনীল ও ব্রাত্যকে ঘিরে বিতর্ক

শ্রীতমা ব্যানার্জী : রাজ্যের রাজনীতিতে ফের অস্বস্তির ছায়া। এবার গুরুতর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর নাম জড়াল জিরো এফআইআরে। তাঁদের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। ধর্ষণ, যৌন হেনস্থা, তোলাবাজি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানায় এই জিরো এফআইআর নথিভুক্ত হয়েছে। সমাজকর্মী রাজীব সরকার এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, কয়েকজন মহিলা আগেই…

দু’মাসের লড়াই, শেষরক্ষা হল না নিকিতার

শ্রীতমা ব্যানার্জী :কিছু স্বপ্ন থাকে বহু বছরের অপেক্ষায় গড়ে ওঠা। কিছু সম্পর্কের পিছনে থাকে দীর্ঘ ভালোবাসা, একসঙ্গে পথ চলার অঙ্গীকার। উত্তর দিনাজপুরের চোপড়ার নিকিতা সাহার জীবনেও তেমনই এক স্বপ্ন ছিল। আট বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে, তারপর নতুন সংসারকে ঘিরে একরাশ আশা। বিয়ের পর স্বামীর সঙ্গে পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়ে নতুন জীবনের আনন্দ উপভোগ করার কথা ছিল তাঁর। কিন্তু কে জানত, সেই পাহাড়ই একদিন তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ স্মৃতির সাক্ষী হয়ে থাকবে।দার্জিলিঙের সিটংয়ে একটি হোমস্টেতে বেড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হন নিকিতা।…

ধস থেকে প্রতিরোধ,নিকোলসের শতরানে বাঁচল নিউজিল্যান্ড

সঞ্জয় মিত্র : ভারতের বোলারদের দাপটে একটা সময় কার্যত ধুঁকছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে গিয়েছিল কিউয়িরা। কিন্তু দিনের শেষে ছবিটা সম্পূর্ণ বদলে দিলেন হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস। দুই ব্যাটারের দুরন্ত প্রতিরোধে প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান তুলল নিউজিল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টের শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। আর বল হাতে শুরুতেই আগুন ঝরান জসপ্রীত বুমরাহ। প্রায় এক বছর পর…

ভোরের আগুনে ছারখার পাম অ্যাভিনিউ,১৫টি ইঞ্জিন নামিয়ে আগুন নিয়ন্ত্রণে দমকল

শ্রীতমা ব্যানার্জী : দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ছড়াল তীব্র আতঙ্ক। একটি গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন বস্তি এলাকার একাধিক ঘরে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে একটি গুদামে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলিতে। সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা গিয়েছে বলেও দাবি…

অ্যাপোলো হাসপাতালের সামনে দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার ইএম বাইপাসের কাছে সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। অ্যাপোলো হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ধাক্কা মারে একটি গাড়ি। এরপর বেশ কিছুটা ঘষটে গিয়ে রাস্তায় উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। সূত্রের খবর, গাড়িটি উল্টোডাঙা থেকে চিনার পার্কের দিকে নয়, চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। অ্যাপোলো হাসপাতালের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। প্রথমে ফুটপাথে ধাক্কা লাগে, তারপর উল্টে যায় গাড়ি। আহত চালকের নাম রমাকান্ত বেরিওয়ালা বলে জানা গিয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬৭…

মধ্যরাতে বিধায়কের বাড়িতে সিআইডি হানা, কোথায় শামিম আহমেদ?

শ্রীতমা ব্যানার্জী : ডায়মন্ড হারবারের মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদকে ঘিরে নতুন করে চাঞ্চল্য। বুধবার গভীর রাতে তাঁর বাড়িতে যৌথ অভিযান চালায় সিআইডি ও পুলিশ। ডায়মন্ড হারবারের হিঞ্চেবেড়িয়া এলাকায় বিধায়কের বাড়িতে পৌঁছে দীর্ঘক্ষণ গেটে ধাক্কাধাক্কি করেন তদন্তকারী আধিকারিকরা। বাড়ির ভিতরে থাকা ব্যক্তিদের ডাকাডাকিও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বিধায়কের দেখা মেলেনি।কেন হঠাৎ মধ্যরাতে বিধায়কের বাড়িতে তদন্তকারীদের এই অভিযান? এর পিছনে রয়েছে ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল…

মন্ত্রিসভায় রদবদল কি আসন্ন? মোদীর বৈঠকে বাড়ল জল্পনা

রাজনন্দিনী ঘোষ : কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে পারে, এমন জল্পনার মধ্যেই বুধবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভারত মণ্ডপমে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। প্রশাসনিক কাজের অগ্রগতি, সরকারের নীতি নির্ধারণ এবং জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।ফিলিপিন্সের ম্যানিলা থেকে ভারত-আসিয়ান সম্মেলন সেরে দেশে ফেরার পরই এই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে মন্ত্রীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, সরকারি প্রকল্পের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের কাছে…

মসজিদ ঘিরে অভিযান, শেষ হল লতিফের জঙ্গি অধ্যায়

শ্রীতমা ব্যানার্জী : জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাটের। বুধবার দক্ষিণ কাশ্মীরের জাঙ্গালপোরা এলাকায় নিরাপত্তাবাহিনীর বিশেষ অভিযানে খতম হয় সে। মসজিদের ভিতরে আশ্রয় নিয়েও শেষরক্ষা হল না ২২ বছরের এই জঙ্গির।পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলগামের দেবসর এলাকার জাঙ্গালপোরা গ্রামে তল্লাশি অভিযান শুরু করে যৌথ নিরাপত্তাবাহিনী। অভিযান চলাকালীন লতিফকে ঘিরে ফেলা হয়। তাকে আত্মসমর্পণের সুযোগও দেওয়া হয়েছিল। এমনকী ভিডিও কলের মাধ্যমে…

কুলগামে ফের এনকাউন্টার, কোণঠাসা মোস্ট ওয়ান্টেড জঙ্গি

শ্রীতমা ব্যানার্জী : জম্মু-কাশ্মীরের দক্ষিণ কাশ্মীরের কুলগামে ফের জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই। বুধবার ভোর থেকে কুলগামের জাঙ্গালপোরা এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপে আটকে পড়েছে লস্কর-ই-তইবার অন্যতম মোস্ট ওয়ান্টেড কমান্ডার মহম্মদ লতিফ ভাট।গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে যৌথ অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তাবাহিনী। অভিযানের মধ্যেই লতিফকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। নিরাপত্তাকর্মীরা বারবার মাইকে তাঁকে অস্ত্র নামিয়ে আত্মসমর্পণের আবেদন জানান। কিন্তু…

অস্ত্র পাচার রুখতে রাজ্যজুড়ে পুলিশের বিশেষ অভিযান

শ্রীতমা ব্যানার্জী :রাজ্যে বেআইনি অস্ত্রের কারবার এবং আগ্নেয়াস্ত্র পাচার রুখতে এবার আরও কঠোর পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ পুলিশ। রাজ্যের গুরুত্বপূর্ণ সড়কপথ, জাতীয় সড়ক এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ত্র পাচারের সম্ভাব্য রুটগুলিতে বিশেষ নজর রাখার পাশাপাশি নাকা তল্লাশি ও গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হচ্ছে। শুধু কলকাতা পুলিশ বা স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) নয়, এবার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগও এই অভিযানে আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে। জেলা পুলিশের আধিকারিকদের সঙ্গে গোয়েন্দা বিভাগের সমন্বয়…

পাকিস্তানকে হারিয়ে দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

সঞ্জয় মিত্র : পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল, লড়াইটা যে সহজ হবে না, তা আগে থেকেই স্পষ্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত চাপের মুখে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে বাজিমাত করল ভারত। ঢাকার জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারতীয় ফুটবল দল। শুধু তাই নয়, টানা তৃতীয়বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নতুন নজির গড়ল নীল বাঘেরা।মঙ্গলবারের ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। ভারতকে চাপে রেখে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে যায় পাকিস্তান।…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper