Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ফ্ল্যাশ নিউজ

হাওড়ার ভোট নিয়ে হাইকোর্টের নজরদারি,১ ডিসেম্বরেই পরবর্তী শুনানি

শ্রীতমা ব্যানার্জী:হাওড়া পুরসভার নির্বাচন ঘিরে আইনি জটিলতা আরও এক নতুন মোড় নিল। ওয়ার্ড পুনর্বিন্যাসের বৈধতা নিয়ে দায়ের হওয়া মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। আপাতত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার উপর কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেনি আদালত।তবে পরবর্তী শুনানির আগে কমিশন যদি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে, তাহলেও আদালতের ভবিষ্যৎ নির্দেশ মেনে চলতে হবে বলে স্পষ্ট করে দিয়েছে বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চ।সোমবার মামলার শুনানিতে আদালত জানিয়ে দেয়, নির্বাচন ঘোষণা করার ক্ষেত্রে কমিশনের সামনে আপাতত কোনও…

গাড়ির বকেয়া করের জরিমানা মকুব,৩১ ডিসেম্বর পর্যন্ত বড় সুযোগ

শ্রীতমা ব্যানার্জী :গাড়ির নথি নবীকরণ করতে গিয়ে দীর্ঘদিনের বকেয়া কর ও জরিমানার বোঝায় যাঁরা জেরবার, তাঁদের জন্য বড়সড় স্বস্তির খবর। মেয়াদ উত্তীর্ণ গাড়ির ফিটনেস সার্টিফিকেট (সিএফ) নবীকরণ এবং বকেয়া মোটরযান কর মেটানোর ক্ষেত্রে এককালীন বিশেষ ছাড়ের ঘোষণা করল পশ্চিমবঙ্গের পরিবহণ দফতর। এই নতুন উদ্যোগে বকেয়া মোটরযান করের উপর জমে থাকা জরিমানায় মিলবে ১০০ শতাংশ ছাড়। পাশাপাশি, ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণের ক্ষেত্রেও অতিরিক্ত ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরিবহণ দফতরের এই সিদ্ধান্তে ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির মালিকদের একাংশের…

মিউটেশনের ফাইল নড়াতে ৪৫০০ টাকা ঘুষ,দুর্নীতি দমন শাখার জালে পুরসভার ইনস্পেক্টর

শ্রীতমা ব্যানার্জী-(নিজস্ব সংবাদদাতা) সরকারি দফতরে সাধারণ মানুষের কাজ করাতে গিয়ে হয়রানি ও ঘুষের অভিযোগ নতুন নয়।কখনও ফাইল আটকে রাখা, কখনও নিয়মের বাইরে অতিরিক্ত টাকা দাবি, এমন অভিযোগ ঘিরে বারবার প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের একাংশ। এবার বাড়ির মিউটেশন করানোর বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে বড়সড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা। কলকাতা পুরনিগমের অ্যাসেসমেন্ট সেলের এক ইনস্পেক্টর-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।সোমবারের এই অভিযানে দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়েন পুরসভার ওই আধিকারিক এবং তাঁর সঙ্গে যুক্ত এক মধ্যস্থতাকারী।…

ন্যানোর স্মৃতি পেরিয়ে সিঙ্গুরে নতুন শিল্পের হাতছানি,এবার অশোক লেল্যান্ড,বার্তা মুখ্যমন্ত্রীর

শ্রীতমা ব্যানার্জী :সিঙ্গুর কি ফের শিল্পের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে? প্রায় দুই দশক আগে যে মাটিতে শিল্পায়নের স্বপ্ন ভেঙে গিয়েছিল, সেই সিঙ্গুরেই এবার নতুন করে শিল্পের সম্ভাবনা দেখছে রাজ্য সরকার। বাণিজ্যিক গাড়ি নির্মাতা সংস্থা অশোক লেল্যান্ডের সম্ভাব্য কারখানা ঘিরে সেই আশায় নতুন মাত্রা যোগ হয়েছে। আর এই আবহেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, সিঙ্গুরে কিছু একটা হবেই।সোমবার পিডব্লিউডি টেন্টে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরে শিল্প স্থাপনের জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে উদ্যোগী। তবে…

পুর নিয়োগ দুর্নীতির জাল আরও গভীরে,সুজিত বসুকে ফের জেরার প্রস্তুতি সিবিআইয়ের

শ্রীতমা ব্যানার্জী :পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন করে জটিল হচ্ছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর আইনি পরিস্থিতি। কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি তিনি। এবার তাঁকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠতেই নতুন করে তাঁকে জেরার সিদ্ধান্ত বলে তদন্তকারী সূত্রের খবর।সোমবার এই খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। সিবিআই সূত্রের দাবি, আগের দফার জিজ্ঞাসাবাদে সুজিত বসুর কাছ থেকে…

চিন্ময়কৃষ্ণের মুক্তি থেকে হিন্দু সুরক্ষা,বাংলাদেশ নিয়ে সরব কার্তিক মহারাজ

ফজলুর রহমান :বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে এপার বাংলাতেও। প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে এবার প্রকাশ্যে উদ্বেগ জানালেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত। তাঁর বক্তব্য, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারও নজর রাখছে বলে দাবি করেছেন তিনি।সোমবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে একটি জাতীয় স্তরের আলোচনাচক্রে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কার্তিক মহারাজ। বাংলাদেশে সংখ্যালঘু…

‘গোমাতার হত্যা বরদাস্ত নয়’, বেআইনি কসাইখানায় এবার সরকারের কড়া নজর

শ্রীতমা ব্যানার্জী :গোরু জবাই নিয়ে রাজ্যে আরও কঠোর অবস্থান নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বেআইনি পশু জবাই বন্ধ করতে নতুন বিল আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। একই সঙ্গে অসুস্থ ও বয়স্ক গোরুর দেখভালের জন্য গোশালাগুলিকে বছরে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, রাজ্যে গোমাতার হত্যা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, কোনও ব্যাখ্যার আড়ালেই এই ধরনের কাজকে…

ইটের ব্যবসায় পরিবেশের বলি,বারাবনির ২২ ভাটায় এবার এনজিটির তদন্ত

শ্রীতমা ব্যানার্জী : পশ্চিম বর্ধমানের বারাবনি এলাকায় একের পর এক ইটভাটার বিরুদ্ধে পরিবেশবিধি অমান্য করে ব্যবসা চালানোর অভিযোগ ঘিরে এবার কড়া পদক্ষেপ জাতীয় পরিবেশ আদালতের (এনজিটি)। জেলার ২২টি ইটভাটার কার্যকলাপ খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে সরেজমিনে তদন্তের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী তিন মাসের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।স্থানীয় পরিবেশকর্মী বিট্টু বিশ্বকর্মার দায়ের করা আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ। গত ২৯ জুলাই ২০২৬ তারিখে তিনি জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হন। তাঁর…

ওয়েস্টবেঙ্গল’ নয়, এবার ‘পশ্চিমবঙ্গ’, ৯ ডিসেম্বর বিধানসভায় বড় প্রস্তাব

শ্রীতমা ব্যানার্জী :রাজ্যের নাম নিয়ে দীর্ঘদিনের বিতর্কে এবার নতুন পদক্ষেপের পথে পশ্চিমবঙ্গ সরকার। ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল ’-এর পরিবর্তে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ ’ করার প্রস্তাব বিধানসভায় আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৯ ডিসেম্বর এই সংক্রান্ত প্রস্তাব আনা হবে। বিধানসভায় প্রস্তাব পাশ হলে তা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যের নামের ইংরেজি বানান পরিবর্তনের বিষয়টি সামনে আনেন তিনি। উল্লেখ্য,…

ধর্মতলার হোটেলে রহস্যমৃত্যু জার্মান নাগরিকের,তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক জার্মান নাগরিকের নিথর দেহ। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শহরে। কী কারণে ওই বিদেশি নাগরিকের মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্তে নেমেছে নিউ মার্কেট থানার পুলিশ। পাশাপাশি তদন্তে যুক্ত হয়েছেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম টমাস লিন। বয়স ৬০ বছর। রবিবার সকালে ধর্মতলার একটি হোটেলে এসে ওঠেন তিনি। হোটেলের দোতলায় একটি ঘর ভাড়া নিয়ে ছিলেন ওই জার্মান নাগরিক। সোমবার সকালে নির্দিষ্ট…

বারবার নিশানায় বিশ্বকবি,বাংলাদেশে কারা মুছতে চাইছে রবীন্দ্রনাথকে?

ফজলুর রহমান :বাংলাদেশে ফের আক্রান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। একবার নয়, পুনরুদ্ধারের পর দ্বিতীয়বারের জন্য কালো কালি দিয়ে বিকৃত করা হল বিশ্বকবির দেওয়ালচিত্র। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক মহলে। প্রশ্ন উঠছে, বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান প্রতীক রবীন্দ্রনাথের প্রতি এমন বিদ্বেষের কারণ কী?ঘটনাটি খুলনা রেলস্টেশন সংলগ্ন এলাকার। শহরের সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি দেওয়ালে বাংলার বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকা হয়েছিল।সেই…

জেনেভায় বিশ্ব দাবার মহারণের সূচনা, নতুন ইতিহাস লেখার অপেক্ষায় গুকেশ ও সিনদারভ

ওয়েব ডেস্ক :দাবার ইতিহাসে যুক্ত হতে চলেছে আরও একটি স্মরণীয় অধ্যায়। সুইজারল্যান্ডের জেনেভায় ঐতিহাসিক প্যালেস দে নেশনস-এ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ২০২৬ সালের সেলসফোর্স ফিডে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের আসর। বিশ্বের নজর এখন দুই তরুণ দাবাড়ুর দিকে, ভারতের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ এবং উজবেকিস্তানের জাভোখির সিনদারভ।রবিবারের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ছিল আন্তর্জাতিক আবহ। রাষ্ট্রসংঘের ঐতিহাসিক সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন মরিস…

ওয়েলিংটনের ড্রয়ে বদলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্ক

সঞ্জয় মিত্র : ওয়েলিংটন টেস্টের নাটকীয় সমাপ্তি শুধু ভারত ও নিউজিল্যান্ডের সিরিজের ছবিই বদলাল না, বড়সড় প্রভাব ফেলল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও। প্রথম টেস্ট ড্র হওয়ার পর ক্রমতালিকায় উপরে উঠে এল অস্ট্রেলিয়া। অন্যদিকে, দ্বিতীয় স্থান থেকে এক ধাপ নেমে তৃতীয় স্থানে চলে গেল নিউজিল্যান্ড। চতুর্থ স্থানেই রয়ে গেল ভারত, তবে কমে গেল তাদের পয়েন্টের শতাংশ।আইসিসির ২৩ নভেম্বর প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকা অনুযায়ী, ৬৯.২৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পয়েন্টের শতাংশ…

নিউটাউনে গড়ে উঠবে নতুন বিধানসভা ও হাইকোর্ট, একই ক্যাম্পাসে প্রশাসনিক ভবন,ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার প্রশাসনিক মানচিত্রে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা। এবার নিউ টাউনকে কেন্দ্র করে রাজ্যের নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে তৈরি হবে বিধানসভা ও কলকাতা হাই কোর্টের নতুন ভবন। একই ক্যাম্পাসে থাকবে প্রশাসনিক দফতর, বিচারপতিদের আবাসন,মন্ত্রীদের বাসভবন এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষ আধিকারিকদের থাকার ব্যবস্থা।রবিবার কলকাতার ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে সাংবাদিক বৈঠক করে এমনই বড় পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।শুভেন্দু অধিকারী…

নবান্নের সামনে বেপরোয়া বাস, একের পর এক গাড়িতে ধাক্কা

শ্রীতমা ব্যানার্জী :সোমবার সকাল। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসমুখী মানুষের ব্যস্ততা তখন তুঙ্গে। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে নবান্ন সংলগ্ন অ্যাপ্রোচ রোডে আচমকাই ঘটে গেল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বাইক আরোহী এবং কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার। ব্যস্ত সময়ে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সাঁতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। দ্বিতীয় হুগলি সেতুর…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper