Khabor Ekhon
নবান্নে আজ শুভেন্দুর দ্বিতীয় ক্যাবিনেট
বেতন সংশোধন থেকে বকেয়া ডিএ, আজ সোমবার নবান্নে দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। নবান্ন সূত্রে খবর, প্রশাসনিক সংস্কারের পাশাপাশি দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকার আগামী দিনে কী কী কঠোর পদক্ষেপ নিতে চলেছে, এদিনের হাইপ্রোফাইল বৈঠক থেকে মিলতে পারে তার স্পষ্ট ইঙ্গিতও। অন্যদিকে, রাজনৈতিক মহলের নজর রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। এদিনই সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফ-এর সঙ্গে জমি হস্তান্তর-সহ রাজ্যের একাধিক স্পর্শকাতর ইস্যু নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা…
