Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রণক্ষেত্র পার্ক সার্কাস, নিয়ন্ত্রণে শুভেন্দুর পুলিশ

0 4,903,217,749

 তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং চত্বরে। ঘটনার জেরে রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, তিলজলা থানা এলাকায় একটি বেআইনি বহুতল ভাঙতে কলকাতা পুরসভার তরফ থেকে বুলডোজার পাঠানো হয়েছিল। এই ঘটনার প্রতিবাদেই সরব হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁরা দলে দলে এসে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট মোড়ে বেআইনি জমায়েত শুরু করেন। ব্যস্ততম এই মোড়ে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের চেষ্টা চলে। অফিস ফেরত ব্যস্ত সময়ে এই অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা মধ্য ও দক্ষিণ কলকাতার একাংশ। তীব্র যানজটের সৃষ্টি হয় শিয়ালদহ, ইএম বাইপাস এবং এজেসি বোস রোড উড়ালপুলে। ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। জমায়েতকারীদের ছত্রভঙ্গ করতে গেলেই পুলিশের উপর অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ইটবৃষ্টি শুরু হয়। কার্যত ইটের আঘাতে পিছু হটতে বাধ্য হয় প্রাথমিক স্তরে থাকা পুলিশকর্মীরা। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা পার্ক সার্কাস। ভাঙচুর চালানো হয় পুলিশের একাধিক গাড়িতে। বাদ যায়নি রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ সরকারি ও বেসরকারি বাসও। একের পর এক বাসের কাচ লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। প্রাণভয়ে চলন্ত বাস থেকে নেমে পালাতে শুরু করেন সাধারণ যাত্রীরা। গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় আশেপাশের সমস্ত দোকানপাট। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশবাহিনী, র্যাফ এবং কমব্যাট ফোর্স। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। এই হামলায় অন্তত তিন জন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই ঘটনার পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের কাছে আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল যে এই ধরনের একটি গন্ডগোল পাকানোর চেষ্টা হতে পারে। ইন্টেলিজেন্সের সেই তথ্যের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সতর্ক ছিল বলেই বড় ধরনের কোনও অঘটন ঘটানো সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্থানীয় বাসিন্দাদের আবেগকে কাজে লাগিয়ে বাইরে থেকে একদল দুষ্কৃতী এসে এই তাণ্ডব চালিয়েছে। সুপরিকল্পিতভাবেই পুলিশের ওপর হামলা করা হয়েছে। আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ প্রসঙ্গে অতিরিক্ত সিপি অত্যন্ত কড়া ভাষায় জানান, পুলিশের ওপর যদি হামলা হয়, তবে পুলিশ চুপ করে বসে থাকবে না, লাঠিচার্জ হবেই। সেই সময় কে কোন লিঙ্গের, অর্থাৎ জেন্ডার দেখা হবে না। অপরাধী অপরাধীই। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং ভিডিওগ্রাফি দেখে বাকি অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকায় এখনও মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও থমথমে ভাব বজায় রয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়েছে, সরকারি সম্পত্তিতে ভাঙচুর এবং আইনভঙ্গকারীদের কাউকেই রেয়াত করা হবে না, প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper