Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ফুটবল

বদলি নেমেই কানাডাকে বাঁচালেন সাইল লারিন, বসনিয়ার বিরুদ্ধে ড্র

বিশ্বকাপের মঞ্চে নিজেদের ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল কানাডা। আর সেই স্বপ্নভঙ্গ হতে দেননি বদলি ফুটবলার সাইল লারিন। তাঁর দারুণ এক গোলের সৌজন্যে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে ১-১ ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করল সহ-আয়োজক কানাডা। গ্রুপ ‘বি’-এর ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল কানাডা। বসনিয়ার হয়ে জোভো লুকিচ আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে কর্নার থেকে আসা বল হেডে জালে জড়িয়ে বসনিয়ান সমর্থকদের উল্লাসে মাতিয়ে তোলেন তিনি। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাইল লারিন। ৭৬ মিনিটে মাঠে…

বিশ্বকাপ ২০২৬: পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধে হওয়া তিনটি গোলেই জমে ওঠে ম্যাচটি। প্রথমার্ধে খেলার গতি তুলনামূলকভাবে ধীর ছিল। দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনও দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পরই বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে লাদিস্লাভ ক্রেইচির শক্তিশালী হেডে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। গোল হজমের পর আক্রমণের ঝাঁজ বাড়ায় দক্ষিণ কোরিয়া এবং মাত্র আট মিনিটের মধ্যেই সমতায় ফেরে। মাঝমাঠের তারকা…

তিন লাল কার্ডের নাটক, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত সূচনা করল স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত করল তারা। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রে ছিল তিনটি লাল কার্ডের ঘটনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। এর ফলও পেয়ে যায় দ্রুত। নবম মিনিটে জুলিয়ান কিনিওনেস গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। প্রথমার্ধে সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় মেক্সিকো। দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।…

মেসি-রোনাল্ডো নন, বিশ্বকাপ জিততে পারেন এই তরুণ তারকা! ভবিষ্যদ্বাণী এআই মডেলের

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই সামনে এল এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন-লার্নিং ভিত্তিক একটি পরিসংখ্যানগত মডেল জানিয়েছে, এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার স্পেন। অস্ট্রিয়ার ইনসব্রুক বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আখিম জাইলাইস (Achim Zeileis)-এর তৈরি এই মডেল অনুযায়ী, বিশ্বকাপ জয়ের দৌড়ে স্পেন রয়েছে সবার শীর্ষে। যদি এই পূর্বাভাস সত্যি হয়, তাহলে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ফুটবল ইতিহাসের অন্যতম কমবয়সি বিশ্বকাপজয়ী খেলোয়াড় হয়ে উঠবেন। এর ফলে ফুটবলের…

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান: কখন, কারা থাকছেন, কোথায় দেখবেন — এক নজরে

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান, যার পরেই মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড়। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে। এই বিশেষ উপলক্ষ্যে তিনটি আয়োজক দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। প্রথম অনুষ্ঠানটি হবে মেক্সিকো সিটিতে। কখন শুরু হবে উদ্বোধনী…

বিশ্বকাপের আগে দাপুটে জয় আর্জেন্টিনার, গোল পেলেন মেসিও

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের অবার্নে অবস্থিত ঐতিহ্যবাহী জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বদলি হিসেবে নেমেই গোলের দেখা পান অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। খেলার ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় স্কালোনির দল। দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে মাঠে নামেন লিওনেল মেসি। ম্যাচ শেষ হতে প্রায় ২০ মিনিট বাকি…

মেসির অনুপস্থিতিতেও দাপুটে জয়, হন্ডুরাসকে উড়িয়ে বিশ্বকাপের মহড়া সারল আর্জেন্টিনা

বিশ্বজয়ী অধিনায়ক লিয়োনেল মেসিকে ছাড়াই দাপুটে জয় তুলে নিল আর্জেন্টিনা। টেক্সাসের ঐতিহাসিক কাইল ফিল্ড স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে দিল লিয়োনেল স্কালোনির দল। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের শক্তি এবং কম্বিনেশন পরখ করে নেওয়ার লক্ষ্যেই এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আলবিসেলেস্তেদের দাপটের সামনে খড়কুটোর মতো উড়ে গেল হন্ডুরাসের রক্ষণভাগ। তবে এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নামেননি দলের প্রধান চালিকাশক্তি লিয়োনেল মেসি। পেশির ক্লান্তি এবং চোটের আশঙ্কায় তাঁকে…

অমূল্য আবেগের সোনালি ট্রফি, ফিফা বিশ্বকাপের সোনার হিসাব ও বাজারমূল্য

চার বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হতে চলেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ। বিশ্বজয়ের এই ঐতিহাসিক লড়াইয়ে এবার অংশ নিচ্ছে ৪৮টি দেশ। কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর যেমন থাকবে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা নেইমারদের পায়ের জাদুর ওপর, তেমনই সবার আকর্ষণের কেন্দ্রে থাকবে সেই কাঙ্ক্ষিত সোনালি ট্রফি। ফুটবলার থেকে শুরু করে সাধারণ সমর্থক— সবার কাছেই এই ট্রফি চরম এক আবেগের নাম। তবে বিশ্বজুড়ে উন্মাদনার এই আবহে বহু মানুষের মনেই একটি প্রশ্ন বারবার উঁকি দেয়, ফুটবলের এই সর্বোচ্চ…

মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে পুলিশি তলব

এ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই বিগত জমানার একের পর এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম। বিশ্বখ্যাত ফুটবল তারকা লিয়োনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে ঘটে যাওয়া বহুচর্চিত ‘মেসিকাণ্ডে’ এবার সরাসরি পুলিশের স্ক্যানারে এলেন অরূপ বিশ্বাস। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তাঁকে আগামী ৫ জুনের মধ্যে থানায় হাজিরা দেওয়ার জন্য কড়া নির্দেশ জারি করা হয়েছে। দিন কয়েক আগেই যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সেই ইভেন্টে হওয়া চরম বিশৃঙ্খলা ও আর্থিক…

চ্যাম্পিয়ন্স লিগ ফের পিএসজির

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল প্যারিস সাঁ জাঁ। হাঙ্গেরির বুদাপেস্টের ঐতিহাসিক পুসকাস এরিনায় শনিবার রাতে আয়োজিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এক রুদ্ধশ্বাস ফাইনালে ইংল্যান্ডের জায়ান্ট আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য ইউরোপের সেরার মুকুট মাথায় তুলল ফরাসি ক্লাবটি। নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের চরম উত্তেজনাপূর্ণ ফুটবল যুদ্ধ ১-১ গোলে অমীমাংসিত থাকার পর, ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুর চাপ ধরে রেখে ৪-৩…

আজ ২৮ মে, বড় ম্যাচের শতবর্ষের মহাজাগরণ ও লাল-হলুদের প্রথম জয়

আজকের দিনটি অর্থাৎ ২৮ মে, ভারতীয় ফুটবলের ইতিহাসের অন্যতম সবচেয়ে গৌরবময় এবং আবেগময় দিন। ঠিক ১০১ বছর আগে, ১৯২৫ সালের আজকের দিনেই কলকাতা ফুটবল লিগে (সিএফএল) প্রথম মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান চিরপ্রতিদ্বন্দ্বী শক্তি— ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ভারতীয় ক্রীড়াজগতের মহত্তম দ্বৈরথ ‘কলকাতা ডার্বি’-র অফিশিয়াল জয়যাত্রা শুরু হয়েছিল এই ঐতিহাসিক ম্যাচটির মাধ্যমেই। স্টেটসম্যানের আর্কাইভে প্রথম ডার্বির রোমাঞ্চ ১৯২৫ সালের ২৮ মে ক্যালকাটা গ্রাউন্ডে তিল ধারণের জায়গা ছিল না। তৎকালীন কলকাতার ফুটবলপ্রেমীদের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে।…

প্রিমিয়ার লিগে বাঁচা-মরার রাত

 বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এবং কোটি কোটি টাকার মহোৎসব ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মরসুমের আজই শেষ দিন। শিরোপার ফয়সালা অনেক আগেই হয়ে গিয়েছে, কিন্তু লিগের একেবারে শেষ রাতে সব চেয়ে বড় নাটক ও রোমাঞ্চ জমা হয়ে রয়েছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে। এক সময় যারা প্রিমিয়ার লিগের শীর্ষস্থানের জন্য লড়াই করত, ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নিয়মিত দাপিয়ে বেড়াত এবং বিশ্বের তাবড় তাবড় ক্লাবগুলিকে কাঁপিয়ে দিত, সেই ঐতিহ্যবাহী ক্লাব টটেনহ্যাম হটস্পার আজ অস্তিত্ব টিকিয়ে রাখার এক চরম সংকটের মুখে দাঁড়িয়ে। মরসুমের…

ভারতসেরা ইস্টবেঙ্গল, দুইয়ে মোহনবাগান, পিছিয়ে পড়েও নিজেদের ম্যাচে জিতল দুই দলই

২২ বছরের ব্যর্থতা কাটিয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার অঘোষিত ফাইনালের রুপ নিয়েছিল আইএসএল ২০২৫-২৬ মরসুমের দিন। একই দিনে একই সময়ে ভিন্ন স্টেডিয়ামে শুরু হয় ম্যাচ। তবে নজরে ছিল কলকাতার দুই স্টেডিয়াম। একদিকে লিগ শীর্ষে এগিয়ে থেকে কিশোরভারতীতে ইন্টার কাশীর বিপক্ষে নেমেছিল ইস্টবেঙ্গল। অপরদিকে যুবভারতীতে স্পোটিং দিল্লির বিপক্ষে নামে মোহনবাগান। কারণ চ্যাম্পিয়ন হওয়ার পথে ছিল একাধিক কাঁটা ও সমীকরণ। যদিও ২-১ গোলে আইএসএল ট্রফি জিতল মশাল ব্রিগেড। এদিন শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল শুরু করে ইস্টবেঙ্গল। ছয় মিনিটে বিপিন সিংয়ের কর্নার…

ড্র কলকাতা ডার্বি,শীর্ষে ইস্টবেঙ্গল, দুইয়ে মোহনবাগান

হাড্ডাহাড্ডি লড়াই, দমবন্ধ করা উত্তেজনা। কানায় কানায় ভর্তি গ্যালারি। সব মিলিয়ে রবিবাসরীয় মহারণে যুবভারতী স্টেডিয়ামে যেন ফুটবল উৎসবের রুপ নিয়েছিল। আর সেই উৎসবের শেষ হাসি হাসতে পারল না কোন দলই। ইস্টবেঙ্গলের সঙ্গে ১-১ গোলে করল মোহনবাগান। ফলে আইএসএল ট্রফি জয়ের অপেক্ষা গড়ল ২১ মে।  এদিন আক্রমণাত্মক ফুটবল দিয়ে শুরু করে লাল-হলুদ শিবির। প্রথম মিনিটেই বাগানের বক্সে বল নিয়ে ডুকে পড়েন মিগুয়েল ফিগুয়েরা। কিন্তু দৃঢ়তার সঙ্গে বল মাঠের বাইরে পাঠিয়ে বিপদ মুক্ত করেন অধিনায়ক শুভাশিস বোস। কয়েক মিনিট পর প্রায় ২২ গজ দূর থেকে শট নেন সাহাল আব্দুল…

ফাইনালে হার, খেতাব হাতছাড়া রোনাল্ডোদের

 সময় যখন খারাপ যায়, তখন সবদিক থেকেই তা যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। আর এই নির্মম সত্যেরই মুখোমুখি হতে হল বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বহু প্রত্যাশিত ঘরোয়া সৌদির প্রথম সারির লিগের খেতাব জেতার দোরগোড়ায় এসেও আগের ম্যাচে অপ্রত্যাশিত হারের মুখ দেখতে হয়েছিল। সেই ধাক্কা সামলে ওঠার আগেই এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চেও বড়সড় বিপর্যয়ের মুখে পড়লেন সিআর সেভেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর হাইভোল্টেজ ফাইনালে জাপানের শক্তিশালী ক্লাব গাম্বা ওসাকার কাছে ০-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হল আল নাসেরের। নিজেদের ঘরের মাঠে,…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper