Khabor Ekhon
ইপিএলে শিরোপা দৌড়ে ধাক্কা আর্সেনালের, প্রত্যাবর্তন ম্যান সিটির
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আবারও নাটকীয় মোড় এনে দিল ম্যাঞ্চেস্টার সিটি। নিজেদের ঘরের মাঠে শক্তিশালী আর্সেনালকে ২-১ ব্যবধানে পরাজিত করে। ফলে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনে শিরোপা লড়াইকে আরও জমিয়ে তুলল পেপ গুয়ার্দিওলার দল।
রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় সিটি। আক্রমণাত্মক ফুটবল ও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারা। ম্যাচের ১৬ মিনিটেই ফরাসি তরুণ রায়ান চেরকি দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করে দলকে এগিয়ে নেন। মাঝমাঠ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে আর্সেনালের জালে বল জড়ান তিনি। গোলের…
