Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চেন্নাই জয় করে তিনে ইস্টবেঙ্গল

0 8,543,291,721

মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ। প্রতিকূল পরিবেশ আর শুরুতে গোল খেয়ে চাপে পড়ার শঙ্কা— সব কিছুকে জয় করে চেন্নাইয়িন এফসি-কে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। এই দাপুটে জয়ের ফলে আইএসএল টেবিলের তিন নম্বরে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তারা চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকেও টপকে গিয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল অস্কার ব্রুজ়োর ছাত্ররা। দীর্ঘ চোট কাটিয়ে এদিন রক্ষণ ভরসা দিতে ফিরেছিলেন কেভিন সিবিলে। ম্যাচের মাত্র ৭ মিনিটেই লিড নেয় ইস্টবেঙ্গল। মাঝমাঠে সাউল ক্রেসপোর বাড়ানো বল ধরে ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে জাল কাঁপান এডমুন্ড লালরিনডিকা। তবে গোল হজম করে দমে যায়নি চেন্নাইয়িন। পাল্টা আক্রমণে বার বার লাল-হলুদ রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলেন ইরফানরা। ম্যাচের ৪৪ মিনিটে ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিলের একটি মারাত্মক ভুলে সমতায় ফেরে চেন্নাই। পজিশন ছেড়ে অনেকটা এগিয়ে আসা প্রভসুখনের মাথার ওপর দিয়ে বল চিপ করে গোল করে যান ইরফান।
দ্বিতীয়ার্ধের শুরুতে চেন্নাইয়িনকে বেশ সংহত দেখালেও ম্যাচের শেষ কুড়ি মিনিটে ছবিটা বদলে দেয় ইস্টবেঙ্গল। বদলি হিসেবে নামা ফুটবলারদের দাপটে দিশেহারা হয়ে পড়ে চেন্নাইয়ের রক্ষণ। ম্যাচের ৭৯ মিনিটে পি ভি বিষ্ণুর মাপা ক্রস থেকে দর্শনীয় হেডে গোল করে দলকে এগিয়ে দেন বিপিন। জয় নিশ্চিত হয় সংযুক্ত সময়ে। চেন্নাইয়ের ‘ঘরের ছেলে’ নন্দকুমার লাল-হলুদ জার্সিতে নিজের রাজ্যের দলের বিরুদ্ধেই গোল করে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। মিগুয়েলের পাস থেকে নিখুঁত ফিনিশ করেন তিনি। এই জয়ে লিগ টেবিলের সমীকরণ বদলে দিয়ে লিগ শিল্ডের দৌড়ে নিজেদের জোরালো দাবিদার হিসেবে প্রমাণ করল ইস্টবেঙ্গল।

চেন্নাইয়িন ১ (ইরফান)
ইস্টবেঙ্গল ৩ (এডমুন্ড, বিপিন, নন্দকুমার)

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper