Khabor Ekhon
চ্যাম্পিয়ন ম্যান সিটি
ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার ফুটবলপ্রেমীকে সাক্ষী রেখে মরশুমের দ্বিতীয় ট্রফি ঘরে তুলল ম্যাঞ্চেস্টার সিটি। কারাবাও কাপের রাজমুকুট মাথায় তোলার পর এবার ঐতিহ্যবাহী এফএ কাপের চ্যাম্পিয়ন হল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। শনিবারের মেগা ফাইনালে এক চরম টানটান উত্তেজনার আবহে চেলসিকে ১-০ গোলে হারিয়ে খেতাব জয় করল ম্যান সিটি। গোটা ম্যাচ জুড়েই চলল হাড্ডাহাড্ডি লড়াই, আক্রমণ ও প্রতি-আক্রমণের টানটান নাটক। তবে শেষ পর্যন্ত বাজিমাত করল ব্লু-ব্রিগেডই। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর, ম্যাচের ৭২ মিনিটে সিটির…
