Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র, চাপে মোহনবাগান

0 609,236,801

মোহনবাগানের বিপক্ষে নামার প্রায় ৪৮ ঘন্টা আগে কোচের দায়িত্ব ছেড়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। যদিও সেই সুবিধা তুলতে পারল না মোহনবাগান। ইন্টার কাশীর বিরুদ্ধে গোলশূন্য ড্র করে সেকেন্ড বয় হয়ে থেকে গেল তারা। সেই সঙ্গে লিগ শিল্ডের ফয়সলা গড়াল কলকাতা ডার্বিতে। তবে এটা বলাবাহুল্য মোহনবাগানের থেকে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের।  

এদিন দিমিত্রি পেত্রাতোসকে প্রথম একাদশে রেখেই দল সাজিয়েছিলেন কোচ সের্জিও লোবেরা। তবে গোলের দেখা পেল না গঙ্গা পাড়ের ক্লাব। যদিও নয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল কাশীর সামনে। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন আসিফ খান। আবার ২৪ মিনিটে রবসন রবিনহোর ফ্রি কিক থেকে নেওয়া শট আটকে যায় প্রতিপক্ষের ডিফেন্স ওয়ালে। ফলে প্রথমার্ধে কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের চেহারাটা তেমন বদল হয়নি। তবে ৫১ মিনিটে বক্সের মধ্যে পেত্রাতোসকে বল বাড়ান অভিষেক টেকচাম। দিমি বাঁ পায়ে প্রথম ছোঁয়াতেই শট নেন, কিন্তু শটে জোর কম থাকায় গোলকিপার শুভম দাসের সহজেই বল ধরে নেন। এরপর একাধিকবার আক্রমনে ঝাঁঝ বাড়ালেও, গোলের দরজা খুলতে ব্যর্থ হন দুই দল। গোলশূন্য ভাবেই শেষ হয় ম্যাচ। উল্লেখ্য বল দখলের লড়াই থেকে গোলমুখী নেওয়া শটের পরিসংখ্যানে এগিয়ে ছিল মোহনবাগান। ম্যাচ শেষে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল তারা। শীর্ষেই রইল ইস্টবেঙ্গল। অন্যদিকে, ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে ইন্টার কাশী।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper