Khabor Ekhon
ঘুষখোর বলে আইনি জটে মনোজ বাজপেয়ী

খবর এখন: ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘ঘুষখোর’ বলে অপমান! যার জেরে রীতিমত আইনি বিপাকে পড়তে হল আভিনেতা মনোজ বাজপেয়ীকে! অভিনেতার আসন্ন ছবির নাম ‘ঘুসখোর ব্রাহ্মণ’। আর এই নাম নিয়েই যত কাণ্ড! বৃহস্পতিবার দিল্লী হাই কোর্টে ওই ছবিটির বিরুদ্ধে মামলা দায়ের হয়। এর একদিন কাটতে না কাটতেই যোগীর রাজ্যে আপত্তি উঠল মনোজের আগামী ছবি ‘ঘুষখোর পণ্ডিত’ নিয়ে। অভিযোগ, ছবিটির এই ধরণের নামে সমগ্র ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। যে কারনে কঠোর আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন স্বয়ং উত্তরপ্রদেশের প্রধান মন্ত্রী যোগী আদিত্যনাথ।
বুধবার রাতে একটি ডিজিটাল প্লাটফর্মের পক্ষ থেকে ‘ঘুষখোর পণ্ডিত’ ছবির নাম ঘোষণা করা হয়। এই ঘটনার পরেরদিনই দিল্লির উচ্চ আদালতে পিটিশন দাখিল করেন মহেন্দ্র চতুর্বেদী নামে জনৈক ব্যক্তি। ইতিমধ্যেই আইনজীবী বিনীত জিন্দালের মাধ্যমে ছবির নির্মাতাদের কাছে আইনি নোটিস পৌঁছেছে। এমনকী ছবিটির এই নামের কারণে বলিউডের ফিল্ম সংগঠনের তিরস্কারের মুখেও পড়তে হয়েছে। খবর পেয়েই ছবিটির নাম নিয়ে আপত্তি জানিয়েছেন যোগী আদিত্যনাথ। তাঁর নির্দেশে লখনউর হজরতগঞ্জ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, ছবির নামের কারণে একদিকে যেমন ব্রাহ্মণ সম্প্রদায় আক্রান্ত হচ্ছে, অপরদিকে সামাজিক সৌহার্দ্যের ক্ষতি করা হচ্ছে। তাই ওই এফআইআরের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সংবেদনশীল বিষয়ের কথা ভেবেই পুলিশ ছবির পরিচালক, প্রযোজক সহ অনান্য সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। আর এই পদক্ষেপের উদ্দেশ্য একটাই, সামাজিক সহাবস্থাণনের পাশাপাশি দেশের আইন-কানুন বজায় রাখা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

