Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

দীর্ঘ দাম্পত্যে ইতি, একা হলেন মৌসুমী

0 55,322

ইন্দ্রানী দাস :বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ১২ নভেম্বর বম্বেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ বিনোদন জগৎ।জয়ন্ত মুখোপাধ্যায় ছিলেন প্রবাদপ্রতিম সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র। তবে বাবার পরিচয়ের বাইরেও চলচ্চিত্র ও টেলিভিশন জগতে নিজের কাজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি। প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন ১৯৭৫ সালের ছবি ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’ ছবির সঙ্গে। ১৯৯২ সালে সম্প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ‘তলাশ’-এর সঙ্গেও তাঁর যোগ ছিল।মৌসুমী ও জয়ন্তর দাম্পত্য জীবন ছিল পাঁচ দশকেরও বেশি সময়ের। কৈশোরেই বাংলা ছবি ‘বালিকা বধূ’-র মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন মৌসুমী। সেই বয়সেই জয়ন্তর সঙ্গে তাঁর বিয়ে হয়। পরবর্তী সময়ে দু’জনে বম্বেতে চলে যান। সেখান থেকেই শুরু হয় মৌসুমীর হিন্দি ছবির দীর্ঘ ও সফল যাত্রা।তবে তাঁদের ব্যক্তিগত জীবনেও ছিল গভীর বেদনার অধ্যায়। দুই মেয়ে মেঘা ও পায়েলের মধ্যে বড় মেয়ে পায়েলের মৃত্যু হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে। মাত্র ৪৫ বছর বয়সে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন জুভেনাইল ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন পায়েল।এবার জীবনসঙ্গী জয়ন্তকেও হারালেন মৌসুমী। দীর্ঘদিনের একসঙ্গে পথচলার অবসান ঘটল। ব্যক্তিগত জীবনের একের পর এক কঠিন আঘাতের মধ্য দিয়ে যাওয়া অভিনেত্রীর জীবনে এই মৃত্যু যে আরও এক গভীর শূন্যতা তৈরি করল, তা বলাই বাহুল্য।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper