Khabor Ekhon
চন্দ্রনাথ খুনে উদ্ধার আরও এক বাইক
নবনির্বাচিত সরকারের শপথগ্রহণের ঠিক প্রাক্কালে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (৪২) নৃশংস হত্যাকাণ্ড ঘিরে রহস্যের জাল ক্রমশ জটিল হচ্ছে। খুনিদের নাগাল পেতে যখন মরিয়া তল্লাশি চালাচ্ছে পুলিশ, ঠিক তখনই শুক্রবার এই খুনের ঘটনায় ব্যবহৃত দ্বিতীয় বাইকটি উদ্ধার করে বড়সড় সাফল্যের দাবি করল তদন্তকারীরা। বারাসতের ১১ নম্বর রেলগেটের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এই বাইকটি ঘিরেই এখন দানা বাঁধছে নতুন সমীকরণ। তবে বাইক মিললেও সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া রহস্যময় সেই দ্বিতীয় চার চাকার গাড়িটির হদিশ এখনও মেলেনি। লাল রঙের ওই…
