Khabor Ekhon
শুভেন্দুর নতুন আপ্ত সহায়ক শান্তনু বালা
বাংলার মসনদে বসার দিনেই নিজের প্রশাসনিক টিম গুছিয়ে নিতে তৎপর হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডে শপথ গ্রহণের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের মধ্যেই নবান্ন থেকে জারি করা হলো এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা। ২০১৭ ব্যাচের আইএএস আধিকারিক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর নতুন আপ্ত সহায়ক (পিএ) হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রশাসনিক মহলে অত্যন্ত দক্ষ ও স্বচ্ছ ভাবমূর্তির আধিকারিক হিসেবে পরিচিত শান্তনু বালার ওপর এই গুরুদায়িত্ব অর্পণ করে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন যে, তাঁর সচিবালয় পরিচালনায় তিনি পেশাদারিত্ব ও অভিজ্ঞতার মেলবন্ধনেই…
