Khabor Ekhon
নবান্নে শুভেন্দু-যুগ: মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আমলা-রাজ শেষ, এক লহমায় বদলি ৬২ জন আধিকারিক
শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনিক স্তরে বড়সড় অস্ত্রোপচার শুরু করে দিলেন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাজভবনে শপথ নেওয়ার পর থেকেই জল্পনা ছিল যে, রাজ্যের প্রশাসনিক কাঠামোয় আমূল পরিবর্তন আনতে চলেছে নতুন বিজেপি সরকার। সেই জল্পনা সত্যি করে শনিবার রাতেই জারি হল জোড়া বিজ্ঞপ্তি। নবান্ন তথা মুখ্যমন্ত্রীর সচিবালয় (সিএমও) থেকে পুরনো আমলের দাপুটে আধিকারিকদের ছেঁটে ফেলে এক ধাক্কায় ১৬ জন নতুন ডব্লুবিসিএস অফিসারকে আনা হয়েছে। পাশাপাশি প্রাক্তন তৃণমূল সরকারের মন্ত্রীদের আপ্তসহায়ক বা পিএস হিসেবে কাজ করা ৪৬ জন…
