Khabor Ekhon
হাওড়াতেও কড়া নিরাপত্তায় শুরু হলো ভোট, বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন
আজ বাংলায় দ্বিতীয় দফার ভোটে হাওড়া জেলার মোট ১৬টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। জেলা প্রশাসন ও জেলা নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের লক্ষ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাওড়া জেলায় এবার মোট ভোটারের সংখ্যা ৩৬,১০,৭১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮,৫০,০০৩ জন এবং মহিলা ভোটার ১৭,৫৮,৭৫৮ জন। এছাড়াও জেলায় ৮০ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট বুথের সংখ্যা ৪,৫১৮। জেলার ১৬টি আসনে মোট ১৭৯ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা…
