Khabor Ekhon
পকেটে স্পাই ক্যামেরা, ভোটে নয়া বিতর্ক
দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের অন্তিমলগ্নে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর অভিযোগের কেন্দ্রে চলে এল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম কেন্দ্র। ভোটারদের গোপনীয়তা ভঙ্গ এবং ভোটাধিকার হরণের উদ্দেশ্যে জামার পকেটে ‘স্পাই ক্যামেরা’ লুকিয়ে বুথে পাঠানোর মতো বিস্ফোরক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দপ্তরে। বুধবার রাজ্যের ৭টি জেলার ১৪২টি আসনে যখন টানটান উত্তেজনা ও বিপুল জনজোয়ারের মধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রায় শেষের পথে, ঠিক তখনই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মগরাহাটের এই ঘটনাটি রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। অভিযোগের মূল…
