Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

আন্তর্জাতিক

মুসলিমদের বাদ দিয়ে ‘হিন্দু রাষ্ট্র’ নয়, বার্তা মোহন ভাগবতের

শ্রীতমা ব্যানার্জী :: ‘মুসলিমদের ভারতে জায়গা নেই’—এমন ভাবনা হিন্দুত্বের সঙ্গে যায় না। বরং কোনও হিন্দু যদি মনে করেন, দেশে মুসলিমদের থাকা উচিত নয়, তা হলে তিনি আর হিন্দু থাকবেন না। নিউ ইয়র্কে এক আন্তঃধর্মীয় অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। শনিবার, ২৯ অগস্ট নিউ ইয়র্কে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেন ভাগবত। সেখানেই ‘হিন্দু রাষ্ট্র’ নিয়ে প্রশ্নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হিন্দুত্ব এমন কোনও ভারত কল্পনা করে না যেখানে মুসলিমদের জায়গা থাকবে না। তাঁর কথায়, ‘‘কোনও…

মধ্য এশিয়ায় মোদীর চার দিনের সফর, নিরাপত্তা থেকে বাণিজ্য, নজরে একাধিক সমীকরণ

শ্রীতমা ব্যানার্জী :শনিবার থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার দিনের মধ্য এশিয়া সফর। প্রথমে উজবেকিস্তান, পরে কিরগিজস্তান—এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। ২৯ ও ৩০ অগস্ট উজবেকিস্তানে থাকবেন মোদী। প্রেসিডেন্ট শওকত মিরজিয়োয়েভের আমন্ত্রণে তাঁর এই সফর। এরপর ৩১ অগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গিয়ে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। বিদেশ…

হকিতে বড় ধাক্কা, বিশ্বকাপ সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল ভারত

সঞ্জয় মিত্র ::বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ ভারতের। শনিবার দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের কাছে ১-৩ গোলে হারল ভারতীয় পুরুষ হকি দল। এই হারের ফলে শেষ চারে ওঠার আর কোনও সম্ভাবনা রইল না। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে ভারতের জয় প্রয়োজন ছিল। শুরুটা অবশ্য আশাব্যঞ্জকই ছিল। প্রথমার্ধে ভারত লড়াইয়ে টিকে থাকলেও ম্যাচ যত গড়িয়েছে, ততই নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। ৪১ মিনিটে দুকো টেলগেনক্যাম্পের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।…

“সুরক্ষা থেকে শক্তি—জাপানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করছে ভারত!”

শ্রীতমা ব্যানার্জী ::ভারত-জাপান কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির মধ্যে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতে সরকারি সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী। বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার বিষয়ে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত-জাপানের ‘স্পেশাল স্ট্রেটেজিক এন্ড গ্লোবাল পার্টনারশিপ ’-কে আরও শক্তিশালী করার…

পন্থের ছক্কার পর সুতারের ঘূর্ণি—গলে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেক!

সঞ্জয় মিত্র :গলে টেস্টে দাপুটে জয় ভারতের। চতুর্থ দিনের শেষে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ৩৭২ রানের পাহাড়সম লক্ষ্য তুলে দিয়ে শেষ পর্যন্ত ১৬৫ রানে ম্যাচ জিতে নিল ভারত। ভারতের জয়ের অন্যতম নায়ক বাঁহাতি স্পিনার ম্যানভ সুতার। তাঁর দুর্দান্ত ছয় উইকেটের স্পেল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসকে ভেঙে দেয়।ভারতের দেওয়া ৩৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা চতুর্থ দিনের শেষে ৮৪/৪। এখনও জয়ের জন্য তাদের দরকার ২৮৮ রান। ক্রিজে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ৩১ এবং সোনাল দিনুশা ২৫ রানে অপরাজিত। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৯৩ রানে। ঋষভ…

১০ হাজার আসন শেষ! ভারত-পাক মহারণে ওয়াগেনার স্টেডিয়াম ‘হাউসফুল’!

সঞ্জয় মিত্র : আমস্টেলভিনে বুধবার ভারত-পাকিস্তান হকি মহারণ। আর সেই বহু প্রতীক্ষিত ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। বিশ্বকাপের পুল ডি-র গুরুত্বপূর্ণ এই ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। ফলে নেদারল্যান্ডসের ১০ হাজার আসনবিশিষ্ট ওয়াগেনার স্টেডিয়াম বুধবার কানায় কানায় পূর্ণ থাকার সম্ভাবনা।ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই আলাদা আবেগ। নেদারল্যান্ডসে বসবাসকারী ভারতীয় ও পাকিস্তানি সম্প্রদায়ের মধ্যেও এই ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকেই ধাপে ধাপে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছিল। মার্চে দ্বিতীয় দফার টিকিট…

চ্যাট জিপিটি -তে খুনের প্ল্যান, এফবিআই-কে খবর দিল এআই !

রিচা সেন :প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা নিয়ে চ্যাট জিপিটি -তে একের পর এক বার্তা পাঠানোর অভিযোগ উঠল ২৫ বছরের এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি শনাক্ত হওয়ার পরই ওপেন এআই মার্কিন ফেডারেল কর্তৃপক্ষকে সতর্ক করে। পরে এফবিআই  ওই যুবকের চ্যাট  জিপিটি -তে করা প্রায় দু’মাসের কথোপকথন সংগ্রহ করে তদন্ত শুরু করে। আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম ড্যারেন ঝৌ। গত মার্চে ছয় মাসের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি চ্যাট জিপিটি  ব্যবহার শুরু করেন। প্রথমদিকে প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্ক, তাঁর পছন্দ-অপছন্দ, কোথায় যাতায়াত করেন,…

৩২ বছরেও বদলাল না ইতিহাস, ইংল্যান্ডের কাছে ফের হার ভারতের!

সঞ্জয় মিত্র : হকি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পুল ডি-র ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হারল ভারত। এই জয়ের ফলে গ্রুপে শীর্ষস্থান আরও মজবুত করল ইংল্যান্ড। অন্যদিকে, ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ভারত এবার কঠিন পরিস্থিতিতে পড়ল। ম্যাচের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে ৩২ বছরের জয়খরা কাটানোর লক্ষ্য ছিল ভারতের সামনে। ১৯৯৪ সালের পর বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে হারাতে পারেনি ভারত। ২০২৩ সালের বিশ্বকাপেও দুই দল গোলশূন্য ড্র করেছিল। চলতি বিশ্বকাপে ভারতের শুরুটা ভালো হয়েছিল। ওয়েলসের বিরুদ্ধে জয়ে হরমনপ্রীত সিং দুটি…

ইরান চুক্তিতে বাধা দিলেই ওমানে বোমা! কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

রাজনন্দিনী ঘোষ : ইরানের সঙ্গে চুক্তির পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটিকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ওমান যদি পথে আসে, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।” ট্রাম্পের এই হুঁশিয়ারির কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। ইরান ও ওমান এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতার দিকে এগোচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ওয়াশিংটনও ইরানের সঙ্গে পৃথকভাবে হরমুজ প্রণালী নিয়ে…

ক্রাউডফান্ডিংয়ে বিশ্বকাপ, মাঠে ভারতের কাছে হার, হকির দুই বাস্তবতার লড়াই!

সঞ্জয় মিত্র : বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটে জয় ভারতের। শনিবার পুল ডি-র ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল হরমনপ্রীত সিংয়ের দল। জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত, একটি গোল করলেন সঞ্জয়। তবে এই ম্যাচের ফলাফলের পাশাপাশি সামনে এল আন্তর্জাতিক হকির দুই দলের আর্থিক বৈষম্যের ছবিও। একদিকে বিশ্বকাপের প্রস্তুতিতে প্রায় এক বছর জাতীয় শিবিরে থেকে যাবতীয় সুযোগ-সুবিধা পেয়েছে ভারত। অন্যদিকে বিশ্বকাপে অংশ নেওয়ার খরচ জোগাড় করতে সমর্থকদের কাছে ক্রাউডফান্ডিংয়ের আবেদন করতে হয়েছিল ওয়েলসকে। তাদের লক্ষ্য ছিল ৪০ হাজার পাউন্ড।…

‘হরমুজ হবে আমেরিকার’ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন হুঙ্কার

রাজনন্দিনী ঘোষ : ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার, ১৪ আগস্ট নিউইয়র্কের একটি পুলিশ অ্যাকাডেমিতে আয়োজিত রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখার সময় এমনই মন্তব্য করেন তিনি।ট্রাম্প বলেন, “ইরানকে পরাজিত করার পর—যে দেশটি খুব খারাপভাবে পরাজিত হচ্ছে—খুব শীঘ্রই আমি হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।” বক্তব্যের সময় তিনি হাসলেও পরে স্পষ্ট করে বলেন, “এটা সত্যি।” ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে চলমান…

বাংলা থেকে বেঙ্গালুরু, তারপর আফগানিস্তান!তেহরিক -ই -তালিবান পাকিস্তান -যোগে যুবক আটক

শ্রীতমা ব্যানার্জী : বেঙ্গালুরুর জিগানি এলাকা থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ২৫ বছরের এক যুবককে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম আসাফুল মালিক। পুলিশের দাবি, পাকিস্তানি তালিবান বা তাহেরিক ই তালিবান পাকিস্তান  (টিটিপি )-এর এক সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং আফগানিস্তানে গিয়ে ওই সংগঠনে যোগ দেওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার নওপাড়া গ্রামের বাসিন্দা আসাফুল ২০২৫ সালের ডিসেম্বর থেকে জিগানি শিল্পাঞ্চলে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী…

১৫ আগস্টের আগে দিল্লিতে বিস্ফোরণের হুমকি, নিশানায় হাইকোর্ট-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থান

শ্রীতমা ব্যানার্জী : স্বাধীনতা দিবসের একদিন আগে, শুক্রবার ১৪ আগস্ট দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লি হাইকোর্ট-সহ বিভিন্ন সরকারি দফতর, বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। হুমকির ই-মেলে দাবি করা হয়েছে, ১৫ আগস্ট দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বিস্ফোরণ ঘটানো হবে। পাশাপাশি দিল্লির বিভিন্ন জেলা আদালতেও হামলার হুমকি দেওয়া হয়েছে। জেলা আদালতে দুপুর ৩টা ১১ মিনিটে বিস্ফোরণের কথা বলা হয়েছে। শুধু আদালত নয়, হুমকির…

রাত ৮টায় বন্ধ বাংলাদেশ! বিদ্যুৎ-গ্যাস সংকটে এবার ভারতের কাছে ডিজেল চাইল ঢাকা।

রাজনন্দিনী ঘোষ : প্রচণ্ড গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত। এর জেরে লোডশেডিং বেড়েছে বাংলাদেশে। পরিস্থিতি সামাল দিতে এবার ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চাইল বাংলাদেশ। একই সঙ্গে বিদ্যুৎ সঙ্কট মোকাবিলায় দোকান, বাজার ও শপিং মল রাত ৮টার মধ্যেই বন্ধ করার নির্দেশ জারি করেছে সরকার। সরকারি নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে হাসপাতাল, ওষুধের দোকান এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা এই নির্দেশের আওতামুক্ত। বিদ্যুৎ ও গ্যাসের সঙ্কট সামাল দিতে ভারতের কাছ…

‘স্লিপি ডন’-এর গোপন জাগানোর মেশিন! ট্রাম্পের পিছনের মহিলাকে ঘিরে তোলপাড়

রাজনন্দিনী ঘোষ : ওভাল অফিসের মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে অদ্ভুত এক জল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছনে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে নিয়েই তৈরি হয়েছে নতুন ‘কনস্পিরেসি থিওরি’। নেটদুনিয়ায় তাঁর নাম দেওয়া হয়েছে—‘দ্য জ্যাপার’! ১০ই অগস্ট ওভাল অফিসে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প। ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ-এর ডিরেক্টর ড. জয় ভট্টাচার্য তখন শৈশবের টিকাকরণ এবং অটিজম গবেষণা নিয়ে বক্তব্য রাখছিলেন। সেই সময় ট্রাম্পকে চোখ বন্ধ করে মাথা কিছুটা ঝুঁকিয়ে থাকতে দেখা যায়। মুহূর্তেই…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper