Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

১৫ আগস্টের আগে দিল্লিতে বিস্ফোরণের হুমকি, নিশানায় হাইকোর্ট-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থান

0 4,327,879

শ্রীতমা ব্যানার্জী : স্বাধীনতা দিবসের একদিন আগে, শুক্রবার ১৪ আগস্ট দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লি হাইকোর্ট-সহ বিভিন্ন সরকারি দফতর, বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

হুমকির ই-মেলে দাবি করা হয়েছে, ১৫ আগস্ট দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বিস্ফোরণ ঘটানো হবে। পাশাপাশি দিল্লির বিভিন্ন জেলা আদালতেও হামলার হুমকি দেওয়া হয়েছে। জেলা আদালতে দুপুর ৩টা ১১ মিনিটে বিস্ফোরণের কথা বলা হয়েছে।

শুধু আদালত নয়, হুমকির তালিকায় রয়েছে জামনগর হাউস, ঝান্ডেওয়ালান বিল্ডিং, সাকেত অফিস, ডিএম দফতর, আইজিআই বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টের এসডিএম দফতর। দিল্লি মেট্রো এবং অম্বালা-গামী ট্রেনগুলিকেও নিশানা করার হুমকি দেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুমকির ই-মেলে ‘দিল্লি বানেগা খালিস্তান’ বার্তাও লেখা রয়েছে এবং বব্বর খালসা-র নাম উল্লেখ করা হয়েছে। তবে এই হুমকির সত্যতা এখনও নিশ্চিত হয়নি। ই-মেলটি কোথা থেকে এবং কে পাঠিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি। ঘটনার পর দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দমকলের গাড়িও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তল্লাশিতে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে স্বাধীনতা দিবসের আগে সতর্ক অবস্থানে রয়েছে দিল্লি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper