Khabor Ekhon
২২ রানে জয়, নিউজিল্যান্ডকে সিরিজে হারাল ভারত
সঞ্জয় মিত্র :নিউজিল্যান্ডের মাটিতে ফের জয়ের স্বাদ পেল ভারত। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের পঞ্চম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে জয় তুলে নিল টিম ইন্ডিয়া। ভারতের দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৭ রানেই শেষ হয়ে যায় কিউয়িদের ইনিংস।প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রুতুরাজ গায়কোয়াড় দ্রুত ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় দলের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক শ্রেয়স আইয়ারও বড় রান করতে পারেননি। তবে দলের বিপর্যয়ের মধ্যে লড়াই চালিয়ে যান অক্ষর প্যাটেল ও ঈশান কিষাণ। দু’জনেই ৪৬…
