Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

শিক্ষকহীনতায় বন্ধ ৮ হাজারের বেশি স্কুল শিক্ষা কি তলানি‌তে? রাজস্থানের থেকেও পিছি‌য়ে বাংলা

 রাজ্যজুড়ে এখন নির্বাচনী দামামা। রাজনীতির ময়দা‌নে যখন শাসক-বিরোধী উভয় পক্ষই একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত, তখন বাংলার শিক্ষা ব্যবস্থার এক কঙ্কালসার চিত্র সাম‌নে এল। দুর্নীতির কালিমার পাশাপা‌শি এখন রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার করুণ প‌রিণ‌তি। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, শুধু পরিকাঠামো বা ছাত্রের অভাব নয়, বরং শিক্ষক সংকটের তীব্রতায় পশ্চিমবঙ্গ এখন রাজস্থানের মতো রাজ্যের থেকেও শোচনীয় অবস্থায় দাঁড়িয়ে। রাজ্যে ইতিমধ্যেই ৮ হাজারের বেশি স্কুল তালাবন্ধ হয়েছে বলে…

তিলোত্তমার রাজপথে রাতের বিভীষিকা: চলন্ত ট্যাক্সিতে মহিলা যাত্রীকে লুঠ!

আলো ঝলমলে তিলোত্তমার রাতের নিরাপত্তা কি তবে শুধুই মায়া? রাতের কলকাতায় ফের একবার চলন্ত ট্যাক্সিতে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হলেন এক মহিলা যাত্রী। প্রাণনাশের ভয় দেখিয়ে তাঁর সর্বস্ব লুঠ করে নেওয়ার অভিযোগ উঠল এক ট্যাক্সিচালক ও তার সহোদরের বিরুদ্ধে। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই লালবাজারের গোয়েন্দা বিভাগ ও স্থানীয় থানার তৎপরতায় জালে ধরা পড়েছে মূল অভিযুক্ত চালক ও তার ভাই। এই ঘটনায় শহরের আইনশৃঙ্খলা এবং রাতের যানবাহনে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা গত রাতে কাজের…

তৃণমূলের ‘বিসর্জন’ নিশ্চিত, সাংবাদিকদের ৫ হাজার টাকা পেনশন ও নিখরচায় রেল সফরের ঘোষণা শমীকের

 ২০২৬-এর মহাযুদ্ধের আগে কার্যত রণহুঙ্কার দিলেন বঙ্গ বিজেপির সেনাপতি। রাজ্যে প্রথম দফার নির্বাচনের মাত্র চার দিন আগে কলকাতা প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য সাংবাদিক সম্মেলনে মেগা ইস্তাহারের পাশাপাশি একগুচ্ছ চমকপ্রদ প্রতিশ্রুতি দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর সাফ কথা, “২০২৬ সালে তৃণমূলের বিসর্জন কেউ আটকাতে পারবে না।” একই সঙ্গে রাজ্যের সাংবাদিককুলের জন্য একগুচ্ছ জনমোহিনী প্রকল্পের কথা ঘোষণা করে তিনি স্পষ্ট করে দিলেন যে, ভোটযুদ্ধের আগে বুদ্ধিজীবী ও সচেতন সমাজকে কাছে টানতে কোনও কসুর করবে না গেরুয়া শিবির। শনিবারের…

ক্ষমা চাইলেন মোদী, লক্ষ্য বিরোধীরা

 “দেশের কোটি কোটি মা-বোন-কন্যাদের কাছে আমি মাথা নত করে ক্ষমা চাইছি। অনেক চেষ্টা সত্ত্বেও আপনাদের প্রাপ্য অধিকার আমি ছিনিয়ে আনতে পারলাম না।”— শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক আবেগঘন ভাষণে এভাবেই কার্যত কান্নায় ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অভাবে পতন হওয়ার পর এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া। কিন্তু এই ক্ষমা প্রার্থনার আড়ালে ছিল বিরোধীদের প্রতি তীব্র শ্লেষ ও রাজনৈতিক আক্রমণের শাণিত তলোয়ার। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে…

রেলপথে আবর্জনা ফেললেই বিপদ! একদিনে জালে ১৪৪৭ জন, কড়া দাওয়াই পূর্ব রেলের

 রেলের ট্র্যাকে বা স্টেশনে যত্রতত্র প্লাস্টিক, খাবারের প্যাকেট কিংবা ময়লা ফেলা এখন শুধু অভ্যাসের দোষ নয়, দণ্ডনীয় অপরাধ। ভারতীয় রেলের ১৭৩তম বর্ষপূর্তিকে সামনে রেখে এক নজিরবিহীন 'ক্লিনলিনেস ড্রাইভ' বা পরিচ্ছন্নতা অভিযান চালাল পূর্ব রেলওয়ে। গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) দিনভর চলা এই সাঁড়াশি অভিযানে পূর্ব রেলের বিভিন্ন ডিভিশন থেকে মোট ১ হাজার ৪৪৭ জনকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে। নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁদের কাছ থেকে আদায় করা হয়েছে ২ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা। রেলের এই কঠোর অবস্থান বার্তা দিচ্ছে— পরিচ্ছন্নতার প্রশ্নে আর কোনো আপস নয়।…

৪ জুনের পর ‘সবকা হিসাব হবে’, হুঙ্কার শুভেন্দুর

 ভোট যত এগোচ্ছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। সবং-এর সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘হিসাব বুঝে নেওয়া’র বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নিজের খাসতালুক নন্দীগ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণের পাশাপাশি শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিলেন, “৪ জুনের পর মোদীজির কথায় সবকা সাথ, সবকা বিকাশ যেমন হবে, তেমনই হবে সবকা হিসাব।” এদিনের সভা থেকে একুশের বিধানসভা নির্বাচনের নন্দীগ্রামের পরাজয়ের স্মৃতি উসকে দেন শুভেন্দু।…

ধর্ম বদল ও কটাক্ষ: নীরবতা ভেঙে নিন্দুকদের কড়া জবাব চাহত খন্নার

রূপসা দাস: ব্যক্তিগত জীবন, বিয়ে এবং ধর্ম পরিবর্তন— এই তিন ইস্যুতে গত কয়েক বছর ধরে বিনোদন জগতের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী চাহত খন্না। ফরহান মির্জার সঙ্গে বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ এবং বিচ্ছেদের পর পুনরায় নিজ ধর্মে ফিরে আসা নিয়ে সামাজিক মাধ্যমে বারেবারে তীক্ষ্ণ কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী। সাফ জানালেন, ধর্ম পরিবর্তন ছিল তাঁর একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এ নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই।…

শুটিং সেটে দুঃসাহসিক চুরি, হাতেনাতে ধরা পড়ল ভ্যানিটি ভ্যান কর্মী

রূপসা দাস: লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা তখন তুঙ্গে। চিত্রনাট্যের সংলাপে মন দিয়েছেন নায়িকা রাশি খন্না। ঠিক তখনই সেটের অন্দরে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। খোদ অভিনেত্রীর ভ্যানিটি ভ্যান থেকে উধাও হয়ে গেল নগদ ৫০ হাজার টাকা। তবে চোর বেশিদূর পালাতে পারেনি, সেটের কর্মীদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির অন্দরে। শোনা গিয়েছে, শুটিং চলাকালীন যখন রাশি শট দিতে ব্যস্ত ছিলেন, তখনই তাঁর জন্য বরাদ্দ ভ্যানিটি ভ্যানের এক কর্মী সুযোগ বুঝে ব্যাগে হাত সাফাই করেন। প্রায়…

সাংবাদিকদের মাসিক ভাতার প্রতিশ্রুতি বিজেপির

 বিধানসভা নির্বাচনের মুখে এবার সাংবাদিকদের জন্য বড়সড় ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। শনিবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য প্রতিশ্রুতি দেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে যোগ্য সাংবাদিকদের জন্য মাসিক ৫ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদমাধ্যমের এক শ্রেণির ওপর ‘শাসক ঘনিষ্ঠ’ হওয়ার যে তকমা লেগেছে, সেই ‘আমরা-ওরা’ বিভাজন ঘুচিয়ে নিরপেক্ষভাবে এই সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা বলেন তিনি। শমীক ভট্টাচার্য এদিন অভিযোগ করেন, গত এক দশকে সংবাদমাধ্যমের…

ইসলামাবাদের টেবিলে ট্রাম্প-ইরান: সোমবার কি মিলবে স্থায়ী শান্তির পথ?

 পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ ঘনিয়ে আসার পর এবার আলোচনার টেবিলে সমাধানের সূত্র খুঁজছে বিবদমান দুই পক্ষ। আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি বৈঠকে মুখোমুখি হতে পারেন আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। প্রথম দফার অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনার পাশাপাশি একটি স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছানোই এখন প্রধান লক্ষ্য। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর দাবি, সপ্তাহান্তেই দু’দেশের প্রতিনিধিরা পাকিস্তানে পা রাখবেন। তবে এই বৈঠককে ঘিরে যেমন আশার আলো দেখা যাচ্ছে, তেমনই তেহরানের অনমনীয় মনোভাব ও ওয়াশিংটনের কড়া অবস্থান দোলাচল…

উচ্ছেদ হলেও ফের হকার দখলে ফুটপাত, নির্বাচনী বিধিতেই স্বস্তি হকার মহলে

 শহর কলকাতার ফুটপাত দখলমুক্ত করতে কিছুদিন আগেই কোমর বেঁধে নেমেছিল কলকাতা পুরসভা ও পুলিশ। নিউ মার্কেট থেকে শুরু করে মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয়েছিল বড়সড় উচ্ছেদ অভিযান। কিন্তু সেই তৎপরতা ছিল কেবলই সাময়িক। অভিযোগ, অভিযানের রেশ কাটতে না কাটতেই ফের স্বমহিমায় ফিরছেন হকাররা। পথচারীদের হাঁটার জায়গা দখল করে পসরা সাজিয়ে বসেছেন তাঁরা। পুরসভার তরফে কড়া পদক্ষেপের কথা বলা হলেও, বর্তমানে নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় বড় কোনও অভিযানের পথে হাঁটতে পারছে না প্রশাসন। আর এই প্রশাসনিক ‘নিষ্ক্রিয়তা’র সুযোগকেই কাজে…

স্বস্তির হরমুজ: খুলল বিশ্বের ‘তেলপথ’, তবুও কাটছে না জ্বালানি সঙ্কট

 দীর্ঘ ৪০ দিনের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালী’ খুলে দেওয়ার ঘোষণা করল ইরান। লেবানন ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার পরই তেহরান এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি স্পষ্টভাবে জানিয়েছেন, যতদিন এই শান্তি বজায় থাকবে, ততদিন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই জলপথ উন্মুক্ত রাখা হবে। ইরানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত চরমে পৌঁছালে ইরান…

নন্দীগ্রামে বাম জোটে ফাটল: সিপিআই ত্যাগ করে আইএসএফ-এর হাত ধরল সিপিএম

 হাইভোল্টেজ নন্দীগ্রামে ভোটের মুখে বামফ্রন্টের অন্দরে শুরু হয়েছে তীব্র গৃহযুদ্ধ। কয়েকদিন আগেও যে সিপিএম নেতারা কাঁধে লাল পতাকা নিয়ে সিপিআই প্রার্থী শান্তি গিরির হয়ে ঘাম ঝরিয়েছেন, হঠাৎই এক নাটকীয় মোড়ে তাঁরাই এখন প্রচারের ময়দান ছাড়ার নির্দেশ দিয়েছেন। আলিমুদ্দিন স্ট্রিটের নয়া সমীকরণে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শরিকি বাধ্যবাধকতা নয়, বরং ‘জোটধর্ম’ পালনে এবার আইএসএফ প্রার্থী সবে মিরাজ আলির হয়েই ব্যাট ধরবে সিপিএম। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে সিপিআই শিবির, যা সরাসরি জোটে ফাটল ধরিয়েছে। বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামে সিপিএম ও আইএসএফ…

ব্যালট যুদ্ধে ডিগ্রির খরা: প্রথম দফার ১৪ প্রার্থী নিরক্ষর, সই জানেন ২৯ জন

 গণতান্ত্রিক উৎসবে শামিল হতে কোমর বেঁধে নেমেছেন প্রার্থীরা। কিন্তু আমজনতার হয়ে বিধানসভায় সওয়াল করবেন যাঁরা, তাঁদের শিক্ষাগত যোগ্যতার খতিয়ান সামনে আসতেই চক্ষু চড়কগাছ ভোটারদের। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)-এর দেওয়া সাম্প্রতিক তথ্য বলছে, প্রথম দফার ভোটে লড়া প্রার্থীদের মধ্যে ১৪ জনই সম্পূর্ণ নিরক্ষর। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, কেবল অক্ষরজ্ঞানহীনই নন, স্রেফ নাম সইটুকু করতে পারেন এমন প্রার্থীর সংখ্যা ২৯। এ ছাড়া পঞ্চম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা…

এই জয় আমার, জয় সিপিএমের’, মুখ্যমন্ত্রীকে ব্রাত্য করে গর্জে উঠলেন মোস্তারি

 ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের কৃতিত্ব কার? এই নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক তরজা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই জয়কে নিজের জয় বলে দাবি করছেন, ঠিক তখনই পাল্টা গর্জে উঠলেন মামলার অন্যতম মূল আবেদনকারী মুর্শিদাবাদের মোস্তারি বানু। শুক্রবার হাতে রায়ের কপি নিয়ে এক ভিডিও বার্তায় তিনি সাফ জানালেন, “এই জয় মোস্তারি বানুর জয়, এই জয় সিপিআইএমের জয়। মুখ্যমন্ত্রী এখানে সম্পূর্ণ ব্রাত্য এবং তিনি মিথ্যে দাবি করছেন।” মুর্শিদাবাদের ভগবানগোলার বাসিন্দা মোস্তারি এলাকায় সক্রিয়…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper