Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পুজোর আগে থেকেই বক্স অফিসে ‘দেশু ৭’

0 874

২০২৬ সালের পুজোর বক্স অফিসে সবচেয়ে বড় চমক হিসেবে ইতিমধ্যেই নিজেদের জায়গা করে নিয়েছেন অভিনেতা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’। পুজোর ন’মাস বাকি থাকলেও ছবিটিকে ঘিরে উন্মাদনা যেন এখনই তুঙ্গে। অগ্রিম টিকিট বুকিং সম্পূর্ণ হওয়ার পর এবার দর্শকদের জন্য শুরু হয়েছে আরও এক বিশেষ পর্ব ‘দেশু ৭’–এর গোল্ডেন টিকিট বিতরণ।

বৃহস্পতিবার থেকেই ফার্স্ট ডে ফার্স্ট শো–এর জন্য নির্ধারিত এই গোল্ডেন টিকিট সংগ্রহ করতে পারছেন অনুরাগীরা। যাঁরা যে প্রেক্ষাগৃহে টিকিট বুক করেছেন, সেখানেই গিয়ে হাতে পাওয়া যাচ্ছে এই বিশেষ টিকিট। সাধারণ অনলাইন বুকিংয়ের বাইরে এমন উদ্যোগ সচরাচর দেখা না গেলেও, ‘দেশু ৭’–এর ক্ষেত্রে দর্শকদের জন্য চমক রাখতেই এই ব্যতিক্রমী পরিকল্পনা। উল্লেখযোগ্যভাবে, এই গোল্ডেন টিকিটের সঙ্গে উপহার হিসেবে থাকছে দেব ও শুভশ্রীর অটোগ্রাফ।

এর আগেই জানুয়ারির শেষে দেব ও শুভশ্রী জানিয়েছিলেন, পুজোর সবচেয়ে বড় চমক হিসেবে ৫ ফেব্রুয়ারি থেকেই এই গোল্ডেন টিকিট দর্শকদের হাতে পৌঁছবে। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত দিনেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও ছবির অগ্রিম টিকিট বুকিং ঘিরে সেন্সর সংক্রান্ত বিষয় নিয়ে কিছুদিন বিতর্ক তৈরি হয়েছিল। চিত্রনাট্য এখনও সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও কীভাবে একটি ছবি নির্দিষ্ট একটটি অনলাইন অ্যাপের মাধ্যমে অগ্রিম বুকিংয়ের জন্য আসতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে।

তবে এই বিতর্কের মধ্যেও দেব বিষয়টিকে বরাবরই ইতিবাচকভাবে দেখেছেন। তাঁর মতে, ফার্স্ট ডে ফার্স্ট শো–কে ঘিরে বিশেষ ইভেন্টের মাধ্যমে বাংলা ছবির প্রচারে এক নতুন দৃষ্টান্ত স্থাপন হতে চলেছে। এতে ইন্ডাস্ট্রির সম্মান আরও বাড়াবে।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক, ‘দেশু ৭’–এর নাম চূড়ান্ত হওয়া বা চিত্রনাট্য লেখা সম্পূর্ণ না হলেও বুক মাই শো–তে ছবি আপলোড হওয়ার পর থেকেই অভূতপূর্ব হাউসফুলের ঢেউ দেখা গিয়েছে। ভারতীয় বিনোদন জগতে এমন উদাহরণ বিরল। দেব–শুভশ্রী জুটিকে ঘিরে যে উন্মাদনা আজও অটুট। এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ।

পুজোর আগে এখনও অনেকটা সময় হাতে থাকলেও, তার আগেই সুপরিকল্পিত স্ট্র্যাটেজিতে নিজেদের অবস্থান পাকা করে ফেলেছে ‘দেশু ৭’। বক্স অফিসের লড়াইয়ে এই ছবিই যে অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে, তা এখনই স্পষ্ট।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper