Khabor Ekhon
ইউপিএসসি পরীক্ষা : আগামী রবিবার সকালেই চালু মেট্রো
আগামী ২৪ মে (রবিবার) অনুষ্ঠিত হতে চলেছে ইউপিএসসি সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা, ২০২৬। এই পরীক্ষায় বসতে চলা পরীক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং সাধারণ নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী রবিবার ব্লু লাইন এবং গ্রিন লাইন উভয় করিডোরেই সকাল ০৭.০০ টা থেকে মেট্রো চলাচল শুরু হবে।
সকাল সকাল পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর সুবিধার্থে এই দুই লাইনে বেশ কিছু অতিরিক্ত মেট্রো চালানো হবে। তবে উভয় করিডোরেরই শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।
ব্লু লাইন (উত্তর-দক্ষিণ করিডোর)
আগামী ২৪.০৫.২০২৬ তারিখে ব্লু লাইনে সাধারণ রবিবারের ১৫২টি পরিষেবার পরিবর্তে মোট ১৬০টি পরিষেবা (৮০টি আপ এবং ৮০টি ডাউন) চালানো হবে। সকাল ০৭.০০ টা থেকে ০৯.০০ টা পর্যন্ত আপ ও ডাউন উভয় দিকেই প্রতি ৩০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। এরপর স্বাভাবিক রবিবারের সময়সূচি মেনে ট্রেন চলবে।
প্রথম পরিষেবা (সকাল ০৭.০০ টায়):
দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (সকাল ০৯.০০ টার পরিবর্তে)
নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (সকাল ০৯.০০ টার পরিবর্তে)
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (সকাল ০৯.০০ টার পরিবর্তে)
শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (সকাল ০৯.০০ টার পরিবর্তে)
গ্রিন লাইন (পূর্ব-পশ্চিম করিডোর)
গ্রিন লাইনেও ট্রেনের সংখ্যা বাড়িয়ে ১১৬টি (৫৮টি আপ এবং ৫৮টি ডাউন) করা হয়েছে, যেখানে সাধারণ রবিবারে ১০৮টি ট্রেন চলে। সকাল ০৭.০০ টা থেকে ০৯.০০ টার মধ্যে দুই দিক থেকেই ৩০ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। এর পর থেকে সাধারণ রবিবারের সময়সূচী অনুসরণ করা হবে।
প্রথম পরিষেবা:
সকাল ০৭.০০ টায়: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ (সকাল ০৯.০০ টার পরিবর্তে)
সকাল ০৭.০২ টায়: সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান (সকাল ০৯.০২ এর পরিবর্তে)
অন্যান্য লাইনের আপডেট
শেষ মেট্রো: ব্লু লাইন এবং গ্রিন লাইন—কোনও করিডোরেই শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হচ্ছে না।
ইয়েলো লাইন: এই লাইনে স্বাভাবিক রবিবারের পরিষেবা মিলবে।
পার্পল ও অরেঞ্জ লাইন: পরীক্ষার দিন অর্থাৎ আগামী রবিবার এই দুটি লাইনে কোনও মেট্রো চলাচল করবে না।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

