Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

অগ্নিমিত্রার গাড়ি ঘিরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

0 34,304

শিবনাথ দাস: ডেঙ্গি মোকাবিলা সংক্রান্ত এক সরকারি কর্মসূচি সেরে বেরোনোর মুখে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের একাংশ। অবিলম্বে দৈনিক মজুরি বৃদ্ধি এবং কাজের স্থায়ীকরণের দাবিতে সরব হন কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে চিৎপুর চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। নিরাপত্তা আধিকারিকরা পরিস্থিতি সামাল দিয়ে মন্ত্রীকে নিরাপদে বের করে নিয়ে যান।

এদিন উত্তর কলকাতার চিৎপুর এলাকায় পুরসভার একটি বিশেষ ডেঙ্গি-বিরোধী জনসচেতনতা প্রচারাভিযানে শামিল হয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। কর্মসূচি শেষ করে যখন তিনি নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন, তখনই একদল অস্থায়ী স্বাস্থ্যকর্মী তাঁর পথ আটকে বিক্ষোভ শুরু করেন। তাঁদের হাতে ছিল বিভিন্ন দাবিসম্বলিত প্ল্যাকার্ড। বিক্ষোভকারীদের মূল ক্ষোভ ছিল তাঁদের স্বল্প দৈনিক পারিশ্রমিক নিয়ে। বর্তমানে যে সামান্য টাকায় তাঁদের দিনমজুরি দেওয়া হয়, বর্তমান বাজারে তা দিয়ে জীবনধারণ কার্যত অসম্ভব বলে অভিযোগ তাঁদের।পরিস্থিতির গুরুত্ব বুঝে গাড়ি থামিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্বাস্থ্যকর্মীদের আশ্বস্ত করে জানান, তাঁদের এই দাবি নিশ্চিতভাবেই বিবেচনা করে দেখা হবে। তবে একই সঙ্গে বিগত তৃণমূল সরকারের আর্থিক অপশাসনের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। মন্ত্রী বলেন, স্বাস্থ্যকর্মীরা বর্তমানে দিনে মাত্র তিনশত তিন টাকা পান, যা সত্যিই খুবই কম। বিজেপি সরকার মানবিক মুখ নিয়ে চলে, তাই কর্মীদের বেতন বাড়ানোর আন্তরিক চেষ্টা চালানো হবে। এই সরকারের জমানায় কারও রুটিরুজি বন্ধ হবে না, কারও বেতনও আটকাবে না। বরং সবার প্রাপ্য যাতে বাড়ে, সেই পথই খোঁজা হচ্ছে। এর পরেই বিগত শাসকদল তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, রাজ্যের রাজকোষের বর্তমান চেহারাটি আগে দেখতে হবে। আগের সরকার রাজ্যকে বিপুল ঋণের বোঝায় ডুবিয়ে দিয়ে গিয়েছে। সেই আর্থিক সংকট সামাল দিয়েই বর্তমান সরকার একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে। নারীদের সুরক্ষার স্বার্থে ও অর্থনৈতিক স্বাবলম্বনের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি চালু রয়েছে নানা গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প। তাই রাজকোষের বাস্তব অবস্থা খতিয়ে দেখেই কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper