Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Tag

Bengal Political News

রাজনীতির ময়দানে মমতার সাফ বার্তা,ফেরার সময় কমছে, সিদ্ধান্ত নিন দ্রুত

শ্রীতমা ব্যানার্জী ::রাজনীতিতে কখনও কখনও একটি সময়সীমা শুধু সময়ের হিসাব থাকে না, হয়ে ওঠে প্রত্যাবর্তনের দরজা। উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূলের সাংগঠনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ‘পনেরো দিনের’ বার্তাও যেন তেমনই এক রাজনৈতিক…

লালবাগে হনুমান বিতর্কে সিপিএম ও বজরং দল সংঘর্ষ

শিবনাথ দাস : হনুমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে রবিবার গভীর রাতে তীব্র উত্তেজনা ও রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটল মুর্শিদাবাদের ঐতিহাসিক লালবাগে। নিমতলা মোড় চত্বরে সিপিএম কর্মী-সমর্থকদের সঙ্গে একাধিক হিন্দু সংগঠনের…

আইনজীবী শামিম আহমেদের উপর হামলায় সরব মমতা

শিবনাথ দাস : মেদিনীপুরের সবং-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর লাগাতার শারীরিক হামলা ও নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের…

আলিপুরের সভা থেকে বিরোধীদের কড়া তোপ মুখ্যমন্ত্রীর

শিবনাথ দাস : রাজ্য ও দেশের রাষ্ট্রবাদী সরকারকে অস্থির করতে দেশবিরোধী ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলি একজোট হয়ে লাগাতার সুগভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার আলিপুরের উত্তীর্ণ সভাঘরে বিশ্ব…

কয়েক মাসেই পালাবদল, তৃণমূলের কোয়েল এবার পদ্মশিবিরে

রাজনন্দিনী ঘোষ :রাজ্যসভা ঘিরে বাংলার রাজনীতিতে ফের বড় চমক। তৃণমূল কংগ্রেসের হাত ধরে কয়েক মাস আগেই রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই পদে ইস্তফা দেওয়ার পর এবার তাঁকেই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী করল…

আর প্রচার নয়, এবার ভোটের পালা,শেষ দিনে নন্দীগ্রামে শুভেন্দুর পদযাত্রা

রাজনন্দিনী ঘোষ : উপনির্বাচনের প্রচারে আজই শেষ দিন। আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র—নন্দীগ্রাম ও রেজিনগরে হতে চলেছে উপনির্বাচন। শেষ মুহূর্তে তাই প্রচারের উত্তাপও চড়ছে দ্রুত। শেষ দিনে নন্দীগ্রামে জোরকদমে প্রচারে নামছেন…

৫ বছর পর ফের নন্দীগ্রামের সেই চোট, এবার তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর

রাজনন্দিনী ঘোষ: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে ফের সরব হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিরুলিয়া বাজারে এক সভা থেকে শুভেন্দুর দাবি, ওই ঘটনায় মমতার পায়ে চোট লাগলেও কোনও ফ্র্যাকচার…

অশোকনগরে প্রাক্তন যুব তৃণমূল নেতা ও তাঁর বাবার রহস্যমৃত্যু

শিবনাথ দাস : নিজের বাড়ি থেকেই উদ্ধার হল যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জয় রাউতের ঝুলন্ত দেহ। একই সঙ্গে ওই একই ঘর থেকে তাঁর বৃদ্ধ পিতা কমল রাউতকে অচৈতন্য ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রৌঢ়কে দ্রুত স্থানীয়…

বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ বায়রন,তড়িঘড়ি হাসপাতালে

রাজনন্দিনী ঘোষ : সমসেরগঞ্জে তৃণমূল বিধায়কের বাড়িতে আচমকা আগুন। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে বায়রন বিশ্বাস। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের সমসেরগঞ্জের বাড়িতে আচমকা আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য…

দেশদ্রোহী অতিবামদের কার্বলিক অ্যাসিড দিয়ে তাড়ানোর হুমকি অর্জুনের

শিবনাথ দাস : বাংলার মাটি থেকে তথাকথিত অতিবামপন্থী ও দেশবিরোধীদের বিষাক্ত সাপের মতো নির্মূল করতে কার্বলিক অ্যাসিড প্রয়োগের চরম দাওয়াই দিয়ে রাজ্য রাজনীতিতে আগুন জ্বালিয়ে দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। উত্তর চব্বিশ পরগনার কাঁকিনাড়ার…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper