Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কয়েক মাসেই পালাবদল, তৃণমূলের কোয়েল এবার পদ্মশিবিরে

0 4,456

রাজনন্দিনী ঘোষ :রাজ্যসভা ঘিরে বাংলার রাজনীতিতে ফের বড় চমক। তৃণমূল কংগ্রেসের হাত ধরে কয়েক মাস আগেই রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই পদে ইস্তফা দেওয়ার পর এবার তাঁকেই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী করল ভারতীয় জনতা পার্টি।রবিবার রাজ্যসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ থেকে কোয়েল মল্লিক এবং উত্তরাখণ্ড থেকে দীনেশ আর্যের নাম ঘোষণা করেছে বিজেপি। ফলে কোয়েলের রাজনৈতিক যাত্রায় তৈরি হল নতুন অধ্যায়।চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস কোয়েল মল্লিককে রাজ্যসভার প্রার্থী করেছিল। মার্চে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতও হন। মনোনয়ন জমা দেওয়ার সময় কোয়েল জানিয়েছিলেন, তাঁর রাজনৈতিক যাত্রা সবে শুরু হয়েছে এবং দীর্ঘ অভিনয়জীবনের পর এই অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই নতুন।তবে কয়েক মাসের মধ্যেই বদলে যায় ছবিটা। জুলাইয়ে রাজ্যসভা থেকে ইস্তফা দেন কোয়েল। তাঁর পদত্যাগের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জল্পনা,তাহলে কি এবার বিজেপির পথে হাঁটতে চলেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী? বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ সেই জল্পনাকে আরও উসকে দিয়েছিল।এরপর একে একে তিন প্রাক্তন তৃণমূল রাজ্যসভা সাংসদ,সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক,বিজেপির প্রার্থী হয়ে রাজ্যসভায় ফিরে যান। সেই রাজনৈতিক পালাবদলের আবহেই কোয়েল মল্লিককে নিয়ে জল্পনা আরও তীব্র হয়।এবার সেই জল্পনার অবসান। বিজেপির প্রার্থী হিসেবে কোয়েলের নাম ঘোষণায় বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল। কয়েক মাসের ব্যবধানে তৃণমূলের প্রার্থী থেকে বিজেপির রাজ্যসভা প্রার্থী,কোয়েল মল্লিকের রাজনৈতিক পথবদল যে নজরকাড়া, তা বলার অপেক্ষা রাখে না।আগামী ১৬ অক্টোবর কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনেই উপনির্বাচন হওয়ার কথা। ফলে নিজের ছেড়ে যাওয়া আসনে এবার বিজেপির প্রার্থী হয়ে কোয়েলই কি ফের রাজ্যসভায় ফিরবেন, এখন নজর সেদিকেই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper