Khabor Ekhon
শাহের তোপে কলকাতা
২০২৬-এর বিধানসভা নির্বাচনের অন্তিমলগ্নে এসে খাস কলকাতার দোরগোড়ায় দাঁড়িয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর দমদমের নির্বাচনী জনসভা থেকে তাঁর বক্তৃতায় উঠে এল অনুপ্রবেশ, পুরসভার দেউলিয়া দশা এবং শহর কলকাতার তথাকথিত ‘পতন’-এর খতিয়ান। শাহের দাবি, একসময়ের ‘প্রাসাদ নগরী’ কলকাতা আজ বাম ও তৃণমূলের ধারাবাহিক অপশাসনে স্রেফ এক ‘বসতির শহরে’ পরিণত হয়েছে। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে, যা তিলোত্তমার সম্মানে বড়সড় আঘাত বলে মনে করছেন শাসকদলের…
