Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

তারকাখচিত মোহনবাগানকে রুখে দিল রিজার্ভ ইস্টবেঙ্গল! ডার্বিতে ১-১, অক্ষত লাল-হলুদের অপরাজিত দৌড়

0 5,689,376

সঞ্জয় মিত্র : কলকাতা ফুটবল লিগের  মঞ্চে ফের জমে উঠল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল–মোহনবাগান দ্বৈরথ। সোমবারের ডার্বিতে মোহনবাগানের প্রথম সারির একাধিক ফুটবলারকে সামলিয়ে ১-১ গোলে ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। ফলে চলতি সিএফএল -এ লাল-হলুদের অপরাজিত থাকার ধারাও বজায় রইল। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। একাধিক আক্রমণ তৈরি করলেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। উল্টোদিকে ৩৯ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর সিং। ইস্টবেঙ্গল গোলরক্ষক গৌরব শা -এর অবস্থান নিয়ে প্রশ্ন উঠলেও গোলের ক্ষেত্রে মনবীরের ফিনিশিং ছিল নিখুঁত। ১-০ পিছিয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা শুরু করে ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণে মোহনবাগানের রক্ষণকে চাপে ফেলে লাল-হলুদ। এমনকী দু’টি প্রায় ফাঁকা গোলে বল পাঠানোর সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। তবে হাল ছাড়েনি রিজার্ভ দল। ৬৪ মিনিটে কর্নার থেকে ওঠা বলে দুর্দান্ত হেডে মোহাম্মদ বিলাল গোল করে সমতা ফেরান। এরপর ম্যাচের বাকি সময়ে দু’দলই জয়সূচক গোলের চেষ্টা করলেও আর গোল আসেনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, মোহনবাগানের দলে যেখানে একাধিক প্রথম দলের তারকা ছিলেন, সেখানে ইস্টবেঙ্গল মূলত রিজার্ভ ফুটবলারদের নিয়েই লড়াইয়ে নামে। সেই জায়গা থেকে ডার্বিতে পয়েন্ট ছিনিয়ে নেওয়া লাল-হলুদের জন্য নিঃসন্দেহে বড় বার্তা। চলতি ২০২৬-২৭ সিএফএল -এ ইতিমধ্যেই দুই দলই সুপার সিক্স -এর টিকিট নিশ্চিত করেছে। গ্রুপের শীর্ষে ওঠার লড়াইয়ে ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। অন্যদিকে, লাল-হলুদকে চলতি লিগে প্রথম হারের স্বাদ দেওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছিল মোহনবাগান। শেষ পর্যন্ত তা আর হল না। তারকাখচিত মোহনবাগানকে রুখে দিয়ে রিজার্ভ ইস্টবেঙ্গলই যেন ডার্বির মঞ্চে নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper