Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

তিন সই এবার এক ফ্রেমে ছোটপর্দা থেকে সিরিজে শ্যামৌপ্তি, ঐন্দ্রিলা ও ঐশ্বর্যা

0 78,544,062

 

রুচিরা রায়: টলিপাড়ায় নায়িকাদের রেষারেষির গল্প তো অনেক শোনা যায়, কিন্তু এবার শোনা যাচ্ছে এক জমাটি বন্ধুত্বের কথা। ছোটপর্দার জনপ্রিয় তিন অভিনেত্রী— শ্যামৌপ্তি মুদলী, ঐন্দ্রিলা বসু এবং ঐশ্বর্যা সেন এবার একজোট হয়েছেন। না, কোনও চ্যানেলের মেগা ধারাবাহিকে নয়, বরং তাঁদের বাস্তবের বন্ধুত্বকে পুঁজি করেই আসতে চলেছে একটি নতুন ওয়েব সিরিজ।
শ্যামৌপ্তি, ঐন্দ্রিলা এবং ঐশ্বর্যা— তিনজনই বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। বিভিন্ন ধারাবাহিকে কাজ করার সূত্রে তাঁদের আলাপ এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই আলাপ গড়িয়েছে গাঢ় বন্ধুত্বে। এই তিন সই এবার একসঙ্গে কোমর বেঁধে নেমেছেন নতুন কাজে। জানা গিয়েছে, এই নতুন সিরিজটির নাম ‘ফেয়ারির খেল’। এটি একটি মিনি সিরিজ হতে চলেছে।
শুধুমাত্র অভিনয়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি এই তিন নায়িকা। সূত্রের খবর, এই সিরিজের মাধ্যমে তাঁরা প্রযোজনার জগতেও পা রাখছেন। একেবারেই নিজেদের পছন্দমতো বিষয় এবং ভাবনা নিয়ে তৈরি করা হয়েছে এই শর্ট সিরিজটি। ছোটপর্দার ঘরোয়া ইমেজ ঝেড়ে ফেলে এই সিরিজে তাঁদের এক ভিন্ন অবতারে দেখা যাবে। ঐন্দ্রিলা জানিয়েছেন, দর্শকরা আগে তাঁদের একসঙ্গে ধারাবাহিকে দেখলেও, সিরিজে এই সমীকরণ কতটা নতুনত্ব আনে, তা নিয়ে তাঁরা সকলেই খুব উত্তেজিত।
বর্তমানে ঐন্দ্রিলা তাঁর নতুন ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’-র শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে, শ্যামৌপ্তি এবং ঐশ্বর্যা দুজনেই ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় কাজ করছেন। কাজের এই ব্যস্ত শিডিউলের মাঝেই সময় বের করে শুটিং সেরেছেন তাঁদের এই স্বপ্নের প্রজেক্টের। খুব শীঘ্রই এই মিনি সিরিজটি জনপ্রিয় একটি ডিজিটাল প্ল্যাটফর্মে (ইউটিউব) মুক্তি পেতে চলেছে।
তিন বান্ধবীর এই নতুন যাত্রা টলিউডের ‘নায়িকায় নায়িকায় রেষারেষি’-র মিথ ভাঙতে পারে কি না, এখন সেটাই দেখার।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper