Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নিসঙ্কার শতরানে সুপার এইটে শ্রীলঙ্কা, বিদায়ের মুখে অস্ট্রেলিয়া

0 4,560,215

জিম্বাবোয়ের পর শ্রীলঙ্কার কাছেও হেরে গেল অস্ট্রেলিয়া। সোমবার অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল দাসুন শনাকার দল। প্রথমে ব্যাট করে ১৮১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৮ ওভারে ২ উইকেটে ১৮৪ রান শ্রীলঙ্কার। ৫২ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন পাথুম নিসঙ্কা। এ দিনের হারের ফলে মিচেল মার্শের দলকে তাকিয়ে থাকতে হবে জিম্বাবোয়ের দিকে।

পাল্লেকেলের ২২ গজে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারলেন না অসিরা। ঘরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। ১৮২ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে আউট হয়ে যান ওপেনার কুশল পেরেরা (৩)। তবে অপর ওপেনার নিসঙ্কা এ দিন অন্য পরিকল্পনা নিয়ে ব্যাট করতে নেমে ছিলেন। এখনকার টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮২ রানের লক্ষ্য খুব কঠিন নয়। নিসঙ্কা সম্ভবত সেই লক্ষ্যকে আরও সহজ করে দেওয়ার চেষ্টা করেন।

অস্ট্রেলিয়ার কোনও বোলারকেই রেয়াত করলেন না নিসঙ্কা। মার্কাস স্টোইনিস, নাথান এলিস, অ্যাডাম জাম্পাদের বল অনায়াসে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে দিশেহারা দেখাল অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শকে। ৫২ বলের অপরাজিত ইনিংসে মারলেন ১০টি চার এবং ৫টি ছক্কা। শ্রীলঙ্কার জয়ের রান তাঁর ব্যাট থেকে এলে সেটাই যথাযথ হত। জয়ের রান এল পবন রত্নায়েকের ব্যাট থেকে। তার আগেই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয় নিসঙ্কার ব্যাট। সঙ্গী ওপেনারের কাছ থেকে সাহায্য না পেলেও নিসঙ্কার সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন তিন নম্বরে নামা কুশল মেন্ডিস। তিনি করেন ৩৮ বলে ৫১। মারেন ৬টি চার এবং ১টি ছয়। এ দিন নিশঙ্কার তাণ্ডবের সামনে তাঁর আগ্রাসনও ফিকে পড়েছে! নিশঙ্কার ব্যাটিং শুধু অস্ট্রেলীয় ক্রিকেটারদের রক্তচাপই বাড়ায়নি, ক্রিকেটপ্রেমীদের টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ সুখ দিয়েছে। পবন ১৫ বলে ২৮ রানের ইনিংস খেললেও মন ভরছিল না গ্যালারিতে থাকা দর্শকদের। তাঁরা চাইছিলেন, স্ট্রাইকিং এন্ডে থাকুন নিসঙ্কাই। গোটা স্টেডিয়ামকে মোহিত করে ফেলেছিলেন তিনি। বোধহয় প্রতিপক্ষ বোলারদেরও। দেখা মনে হচ্ছিল, তিনি যেখানে বল চাইছেন, সেখানেই বল দিচ্ছেন অসি বোলাররা! তার মধ্যেও স্টোইনিস ২ উইকেট নিলেন ৪৬ রান খরচ করে।

এর আগে ব্যাট টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শনাকা। প্রথমে ব্যাট করার সুযোগ সে ভাবে কাজে লাগাতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটাররা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper