Khabor Ekhon
আধিকারিকদের পুনর্নিয়োগে কোপ
প্রশাসনিক স্তরে বড়সড় সংস্কারের পথে হাঁটল রাজ্যের নতুন সরকার। মঙ্গলবার এক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করে নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সরকারি দফতরে পুনর্নিয়োগ পাওয়া ২৪৩ জন আধিকারিকের চাকরি অবিলম্বে বাতিল করা হল। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরেই শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন যে, প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাই তাঁর সরকারের অগ্রাধিকার। সোমবারের পর মঙ্গলবার ফের এই অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বাতিলের জন্য অত্যন্ত কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।…
