AB Live News
স্ক্রিনের রোম্যান্স থেকে বাস্তবের গুঞ্জন—গোবিন্দার ৪ নায়িকার কাহিনি
ইন্দ্রানী ঘোষ :বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দা একসময় ছিলেন বক্স অফিসের অন্যতম জনপ্রিয় মুখ। নাচ, কমেডি আর রোম্যান্স—সবেতেই তাঁর আলাদা দাপট ছিল। তবে তাঁর দীর্ঘ অভিনয়জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও।
স্ত্রী সুনীতা আহুজার সাম্প্রতিক কিছু মন্তব্যের পর সেই পুরনো কাহিনিগুলিই ফের আলোচনায়। ১৯৮৭ সালের ১১ মার্চ বিয়ে করেছিলেন গোবিন্দা ও সুনীতা। বিয়ের আগে থেকেই তাঁদের সম্পর্ক ছিল। কিন্তু গোবিন্দার জীবনে নীলম কোঠারির প্রবেশে সেই সম্পর্ক একসময় টালমাটাল হয়েছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়।
নীলম…
