Khabor Ekhon
নোংরামির মধ্যে থাকা পছন্দ নয়’, বলিউড ছেড়ে হলিউড যাত্রা নিয়ে বিস্ফোরক পিগি চপস
মোনালিসা চক্রবর্তী: আকাশছোঁয়া সাফল্য, গ্লোবাল আইকন তকমা— সব মিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক তারকা। কিন্তু কেন কেরিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় বলিউড ছেড়ে সাতসমুদ্র পাড়ি দিয়েছিলেন তিনি? দীর্ঘ নীরবতা ভেঙে সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন দেশি গার্ল। তাঁর সাফ কথা, বিটাউনের ‘নোংরামি’ আর সহ্য করতে পারছিলেন না তিনি।
সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, বলিউডের অন্দরের দলাদলি আর রাজনীতির কারণে তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। অভিনেত্রী বলেন, “সেই সময় আমাকে একঘরে করে দেওয়ার…
