AB Live News
জরায়ু মুখের ক্যানসার রুখতে মাদ্রাসার ছাত্রীদের বিনামূল্যে HPV টিকা দেবে রাজ্য
জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধে পশ্চিমবঙ্গ সরকার এবার রাজ্যের সমস্ত মাদ্রাসার ছাত্রীদের বিনামূল্যে HPV (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এই কর্মসূচির লক্ষ্য কিশোরী ও যুবতীদের সারভিক্যাল ক্যানসারের ঝুঁকি কমানো।
নির্দিষ্ট বয়সসীমার ছাত্রীদের চিহ্নিত করে মাদ্রাসা বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ শিবিরের আয়োজন করা হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে বিশেষ প্রচার কর্মসূচিও চালানো হবে।
স্বাস্থ্য দপ্তরের দাবি, HPV টিকা কিশোরী বয়সে গ্রহণ করলে ভবিষ্যতে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন জেলায় এই টিকাকরণ কর্মসূচি শুরু হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

