Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

রাজনীতি

বাংলার ভবিষ্যতের কোনও রোডম্যাপ নেই’, বিজেপি বাজেটের সমালোচনায় শুভঙ্কর সরকার

সিদ্ধার্থ চট্টোপাধ্যায়: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটকে কড়া ভাষায় আক্রমণ করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। রবিবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেন, এই বাজেট মূলত প্রচারকেন্দ্রিক এবং রাজ্যের প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধানে কোনও কার্যকর দিশা দেখাতে পারেনি। কংগ্রেসের দাবি, ₹৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেটে বড় বড় ঘোষণা থাকলেও কর্মসংস্থান, শিল্পায়ন, আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে সুস্পষ্ট কোনও রূপরেখা নেই। রাজ্যের ক্রমবর্ধমান ঋণের বোঝা, শিল্প…

“দলভাঙনের আগুনে ঘি ‘৪০ কোটি’ বিতর্ক— রাজনৈতিক যুদ্ধ গড়াচ্ছে আইনি লড়াইয়ে!”

তৃণমূল কংগ্রেসের অন্দরের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল। দলত্যাগ করে এনডিএ-র সমর্থনে যাওয়া ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ এবার দলেরই সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন। সূত্রের খবর, মহুয়ার ‘৪০ কোটি টাকার ঘুষ’ সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্রোহী সাংসদরা। সম্প্রতি এক্স (আগের টুইটার)-এ একটি পোস্টে মহুয়া মৈত্র দাবি করেছিলেন, তৃণমূল ছেড়ে যাওয়া সাংসদদের ৪ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছে এবং বাকি মেয়াদে প্রতি মাসে ১ কোটি টাকা করে দেওয়ার…

“স্কুল-মন্দিরের পবিত্র পরিসরে মদের দোকানে কড়া রাশ— জনস্বার্থ ও শহরের বাস্তবতার মাঝে নতুন সমীকরণ বাংলার বাজেটে।”

শ্রীতমা ব্যানার্জী: পশ্চিমবঙ্গ সরকারের নতুন বাজেটে আবগারি নীতি নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের আশপাশে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আনা হয়েছে। কলকাতা পৌরসভা (KMC) এলাকা ছাড়া গোটা রাজ্যে স্কুল, কলেজ ও মন্দিরের ১ কিলোমিটারের মধ্যে নতুন মদের লাইসেন্স দেওয়া হবে না। সোমবার বিধানসভায় নিজের প্রথম বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, কলকাতার ঘন জনবসতি ও মিশ্র ভূমি ব্যবহারের বাস্তবতা বিবেচনা করেই KMC এলাকায় এই দূরত্ব ৫০০ মিটার নির্ধারণ করা হয়েছে।…

“বাজেটে উড়ানের ব্লুপ্রিন্ট— কলকাতার দ্বিতীয় বিমানবন্দরসহ বাংলার আকাশে নতুন অধ্যায়।”

শ্রীতমা ব্যানার্জী: আকাশপথে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে কলকাতার কাছেই কল্যাণীতে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাবও সামনে এসেছে। সোমবার বিধানসভায় নিজের প্রথম বাজেট ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, কলকাতার দমদম বিমানবন্দরের উপর ক্রমবর্ধমান যাত্রীচাপ কমাতে কল্যাণীতে দ্বিতীয় বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য…

“বাজেটের চমক কি ডিএ-র ডাবল ধাক্কা? ১২ শতাংশ বৃদ্ধির জল্পনায় আশায় বুক বাঁধছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী”

রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আর এই বাজেট ঘিরেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উৎসাহ ও প্রত্যাশা। প্রশাসনিক সূত্রে জোর জল্পনা, এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য এক ধাক্কায় ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। যদি এই সম্ভাবনা বাস্তব রূপ পায়, তবে তা রাজ্যের কর্মচারী মহলের জন্য একটি বড় স্বস্তির খবর হতে চলেছে। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ ও কেন্দ্র-রাজ্য ডিএ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসা কর্মচারীদের দাবি পূরণের পথে এটি একটি…

“স্বামীর মুক্তির লড়াই, না কি আইনের সঙ্গে সংঘর্ষ? ফলতার উত্তপ্ত রাজনীতিতে নতুন মোড়।”

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতায় চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর খানের স্ত্রী সরিনা বিবির গ্রেপ্তারকে কেন্দ্র করে। পুলিশের অভিযোগ, জেলে বন্দি স্বামী জাহাঙ্গীর খানকে মুক্ত করার উদ্দেশ্যে ফলতা থানায় মিছিল করে হামলার পরিকল্পনার মূল ছক কষেছিলেন তিনি। শনিবার দক্ষিণ ২৪ পরগনা থেকে সরিনা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, ১৬ জুন ফলতায় জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভের নেতৃত্ব দেন তিনি। এরপর বিক্ষোভকারীরা ফলতা থানার দিকে এগোতে শুরু করলে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (CAPF) তাদের বাধা দেয় এবং…

দলের অন্দরে বাড়ছে জল্পনা— অসুস্থতা নাকি রাজনৈতিক সমীকরণের বদল? টিএমসির দুই প্রবীণ নেতার পদত্যাগে তোলপাড় বঙ্গ রাজনীতি

মোনালিসা দাসগুপ্ত :রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে (টিএমসি) ফের অস্বস্তির আবহ তৈরি হয়েছে। একদিকে দলীয় সাংগঠনিক বিভাজন নিয়ে দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যেই দলের দুই বর্ষীয়ান নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ও গৌতম দেব গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোয় শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। হাবরার বিধায়ক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোগী জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলের সমস্ত সাংগঠনিক…

“ডিম-কাণ্ডের আশঙ্কা থেকে সংঘর্ষ! অভিষেকের আগমনে কলকাতা বিমানবন্দরে উত্তেজনার বিস্ফোরণ”

শুক্রবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে তৃণমূল কংগ্রেস (TMC) এবং ভারতীয় জনতা পার্টির (BJP) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি থেকে ফেরার আগেই বিমানবন্দর চত্বরে দুই পক্ষের সমর্থকদের মুখোমুখি অবস্থান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। সূত্রের খবর, বিজেপির একদল সমর্থক বিমানবন্দরে জড়ো হয় এবং তাঁদের কাছে ডিম ছিল বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থকও বিমানবন্দরে পৌঁছন, যার জেরে দুই পক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়।…

“রাজনীতির মঞ্চে মতভেদ থাকলেও, জন্মদিনে সৌজন্যের বার্তা— রাহুলকে শুভেচ্ছা মোদী-সহ সব শিবিরের”

কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার ৫৬ বছরে পা দিলেন। তাঁর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কংগ্রেস ও INDIA জোটের শীর্ষ নেতারা রাহুল গান্ধীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীর সাংবিধানিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং সাধারণ মানুষের অধিকারের পক্ষে তাঁর লড়াইয়ের প্রশংসা করেন। তিনি বলেন, রাহুলের নিরলস জনসংযোগ এবং বঞ্চিত মানুষের কণ্ঠস্বর তুলে ধরার সাহস লক্ষ লক্ষ…

বিরোধী নেত্রী মমতার হকার মিছিল: উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব রাজপথ, নতুন রাজনৈতিক তরজা

 রাজ্য রাজনীতিতে এক অদ্ভুত ও নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল তিলোত্তমা। একদিকে পুরসভা ও পুলিশ যখন শহরকে ‘স্মার্ট’ ও জবরদখল মুক্ত করতে ফুটপাথে বুলডোজার চালাচ্ছে, ঠিক তখনই হকারদের রুটিরুজি রক্ষার দাবিতে সরাসরি রাজপথে নেমে পড়লেন ‘কালীঘাট তৃণমূল কংগ্রেস’ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাতসকালে উত্তর কলকাতার রাজপথে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই হকার ইউনিয়ন এবং দলীয় কর্মীদের এই বিশাল মিছিলে এসে সটান হাজির হন তিনি। পায়ে চেনা হাওয়াই চটি আর পরনে সাদা শাড়ি জড়িয়ে তিনি যখন মিছিলের প্রথম সারিতে এসে দাঁড়ালেন, তখন ফুটপাথ ব্যবসায়ীদের উল্লাস দেখে কে!…

“তৃণমূল ভবন ছাড়ার নোটিস! লিজ বিতর্কে নতুন চাপে তৃণমূল”

কলকাতার অস্থায়ী দলীয় সদর দফতর নিয়ে বিতর্ক, লিজ ২০২৭ পর্যন্ত বৈধ বলছে তৃণমূল পশ্চিম বিধানসভা নির্বাচনে ভরাডুবি ও দলের অভ্যন্তরীণ বিদ্রোহের চাপে থাকা তৃণমূল কংগ্রেস এবার নতুন করে পড়েছে তৃণমূল ভবনের লিজ বিতর্কে। কলকাতার মেট্রোপলিটন এলাকার পাঁচতলা ভবন, যা ২০২২ সালের মে মাস থেকে তৃণমূলের অস্থায়ী সদর দফতর হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটি দুই মাসের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছেন ভবনের মালিক। সূত্রের দাবি, ভবনের মালিক এসকে ইনামুর রহমান, যিনি মডার্ন ডেকোরেটরস সংস্থার মালিক, তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে যে লিজের মেয়াদ ২০২6 সালে…

কলকাতায় বড় অ্যাকশন, ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

রাজ্য রাজনীতিতে বড়সড় চাঞ্চল্য। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহকে কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করল কোচবিহার জেলা পুলিশ। গ্রেফতারের পর তাঁকে প্রথমে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। উদয়ন গুহ দীর্ঘদিন ধরে কোচবিহারের দিনহাটা রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ। সম্প্রতি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি দিনহাটা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও বিজেপি প্রার্থী অজয় রায়ের কাছে পরাজিত হন। উল্লেখ্য, নির্বাচনের পর…

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দুর জয় নিয়ে প্রশ্ন

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের করেছেন। ওই নির্বাচনে তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১০৫ ভোটে পরাজিত হন। মঙ্গলবার দুপুর প্রায় ২টা নাগাদ তৃণমূলের শীর্ষ নেতা ডোলা সেন, ডেরেক ও’ব্রায়েন ও কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে কলকাতা হাইকোর্টে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নির্বাচনী ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আবেদন জমা দেন। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এই…

আজ রাতে এই হাসি কি থাকবে?

সই-জাল কাণ্ডে সিআইডি দ্বিতীয় দফায় ভবানী ভবনে ডেকেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে তাঁকে। এছাড়াও আমফানের ত্রাণ তহবিলে প্রায় ২৫০ কোটি টাকার বিশাল দুর্নীতির অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে আরেকটি এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ওরফে ববি)। সব মিলিয়ে, উত্তর থেকে দক্ষিণ— রাজ্যে একের পর এক মামলার সাঁড়াশি চাপে এই মুহূর্তে কার্যত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গতকাল কালীঘাটে তুমুল ঝগড়া, আজ ভবানী ভবনে মুখোমুখি অভিষেক-কুণাল!

 তৃণমূল কংগ্রেসের অন্দরের সুপ্ত ক্ষোভ ও ফাটল যে এভাবে জনসমক্ষে চলে আসবে, তা বোধহয় অতিবড় রাজনৈতিক বিশ্লেষকও আঁচ করতে পারেননি। শনিবার রাতে কালীঘাটে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আয়োজিত জাতীয় কর্মসমিতির বৈঠকে যা ঘটল, তা এককথায় নজিরবিহীন। দলীয় সূত্রের খবর, খোদ নেত্রীর সামনেই তীব্র বাদানুবাদ ও তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যতম প্রধান মুখ কুণাল ঘোষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বন্ধ ঘরের বাইরে অপেক্ষারত নিরাপত্তারক্ষী এবং সাংবাদিকদের…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper