Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের

0 170,134,325

আইপিএল ২০২৬ মরসুমে হারের হ্যাটট্রিক করে ফেলল চেন্নাই সুপার কিংস। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪৩ রানের বিশাল ব্যবধানে হারল তারা। এদিন টসে জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। প্রথম ইনিংস শেষে বেঙ্গালুরুর স্কোরবোর্ড ২৫০/৩।
শুরুতেই বড়োসড়ো দুর্ঘটনার মুখে পড়তে হয় আরসিবিকে। বিরাট কোহলির ক্যাচ ফেলে দেন সিএসকের অলরাউন্ডার শিবম দুবে। তবে পঞ্চম ওভারে অংশুল কম্বোজের তৃতীয় বলে লেগ সাইডে ব্যাট চালান বিরাট। তখন লং অনে দাঁড়িয়ে দুবে। তিনি সামান্য দৌড়ে কোনও ভুল না করে বল ধরেন। ১৮ বলে ২৮ রান করে ফেরেন কিং কোহলি। এছাড়া ফিল সল্ট (৩০ বলে ৪৬), দেবদত্ত পাডিক্কল (২৯ বলে ৫০) এবং রজত পাটিদার ৪০ ও টিম ডেভিড ৬৫ রানে অপরাজিত ছিলেন। জবাবে সরফরাজ খান ২৫ বলে ৫০ রান করেন। ১৯.৪ ওভারে ২০৭ রানে গুটিয়ে যায় সিএসকের ইনিংস।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper