Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“হুগলির বুক চিরে নতুন পথের স্বপ্ন! আদানির নজরে বাংলার ভবিষ্যতের মেগা পরিকাঠামো”

0 302,179,016

পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে আদানি গোষ্ঠী। রাজ্যে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে একাধিক পরিকাঠামো প্রকল্পে আগ্রহ দেখিয়েছে সংস্থাটি। এর মধ্যে অন্যতম হুগলি নদীর তলায় প্রস্তাবিত আন্ডারওয়াটার টানেল নির্মাণ প্রকল্প।
সংস্থার এক আধিকারিকের দাবি, কলকাতার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নদীর তলায় তৈরি হওয়া এই সংযোগপথ শহরকে সরাসরি জাতীয় সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ রুটের সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে, ফলে পণ্য পরিবহনও আরও সহজ হবে।
আদানি গোষ্ঠী জানিয়েছে, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে অংশ নিতে আগ্রহী। তবে রাজ্যে বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী করতে স্বচ্ছ ও স্থিতিশীল নীতিগত কাঠামোর প্রয়োজন রয়েছে বলেও মত প্রকাশ করেছে সংস্থা। প্রয়োজনীয় নীতিগত প্রস্তাব রাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার জন্যও তারা প্রস্তুত।
উল্লেখ্য, কলকাতায় ইতিমধ্যেই দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়েছে, যা কলকাতা ও হাওড়াকে সংযুক্ত করেছে। সেই অভিজ্ঞতার পর এবার হুগলির তলায় সড়ক টানেলের পরিকল্পনা বাস্তবায়িত হলে শহরের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলতে পারে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper