Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কল্যাণের নববর্ষের মিলন মেলায় প্রাণোজ্জ্বল ময়দান

0 59,875,500

অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল মধ্য কলকাতার পার্ক হোটেলে সন্ধ্যা সাতটায়। কিন্তু মাঝেমধ্যেই তারকাদের আগমনে অনুষ্ঠানের তাল কাটছিল। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বরাবর মুখচোরা। তিনি নিভৃতে কাজ করতে ভালোবাসেন। তাই গত চার বছরের শীর্ষ প্রশাসনিক জীবনে তিনি প্রকাশ্যে এমন কোনও অনুষ্ঠান করেননি, যা চোখে পড়তে পারে। কিন্তু বাংলা নববর্ষের শুরুতেই তিনি কলকাতায় এক মহা মিলনমেলার আয়োজন করেছেন। যেখানে কলকাতার প্রাক্তন তারকা ফুটবলারদের ঢল নেমে গিয়েছিল। কে ছিলেন না সেই তালিকায়? বিদেশি হোসে র‍্যামিরেজ ব্যারেটো থেকে গোয়ার নামী তারকা আলভিটো ডি কুনহা, এমনকী ছিলেন রহিম নবি, সূর্যবিকাশ চক্রবর্তী, হাবিবুর রহমান, দীপঙ্কর রায়রাও। পাশাপাশি দেখা গিয়েছে গৌতম সরকার, কম্পটন দত্ত, অমিত ভদ্রদের। কল্যাণ শুরুতেই বলেছিলেন, ‍‘এখানে আমরা নববর্ষের জন্য আড্ডা মারব। যাঁরা ফুটবলকে ভালোবাসেন, তাঁরা এগিয়ে এসে মঞ্চে কথা বলতে পারেন।’ অনুষ্ঠানে চমক ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু। তিনি একসময় দেশের ক্রীড়ামন্ত্রী ছিলেন। এমনকী বাংলা ক্রীড়া প্রশাসনের মহীরুহ সুব্রত দত্তকে দেখা গিয়েছে। সুব্রত দত্ত হলেন জর্জ টেলিগ্রাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরও। তিনি আইএফএ চেয়ারম্যান হিসাবে কাজ করে চলেছেন। কল্যাণ বলেছেন, সুব্রত দত্ত ফেডারেশনের দীর্ঘদিনের সহ সভাপতি ছিলেন। ফেডারেশন সভাপতি আরও বলেছেন, কিরেন রিজেজু খেলো ইন্ডিয়ার রূপকার। তিনি ভারতীয় খেলাধুলায় এক অনন্য ভূমিকা নিয়েছিলেন। 

  • নির্বাচনের আগে এই গেট টুগেদার নিয়ে কল্যাণ চৌবে জানিয়েছেন, ‍‘এই অনুষ্ঠান ডাকার মধ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। এটা একেবারেই নববর্ষের জন্য ময়দানের পুনর্মিলন অনুষ্ঠান। এর মধ্যে কোনও রাজনৈতিক রং উদ্দেশ্য খুঁজতে যাবেন না। ফেডারেশন সভাপতি আরও জানিয়েছেন, ‍‘কলকাতায় এই মুহূর্তে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের কোনও অফিস নেই। আমরা চেষ্টা করছি যাতে কলকাতায় কোনও অফিস করা যায়।’ অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলারদের দাবি, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তৃণমূল স্তর থেকে শিক্ষার্থী ফুটবলার তুলে আনতে হবে।
Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper