Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রোহিত শর্মার রহস্যমৃত্যু! স্তম্ভিত উদ্যোক্তা মহল

0 54,379,220

রাজনন্দিনী ঘোষ : রাজস্থানের দৌসায় ‘চাইওয়ালাজ়’ (Chaiwalaz) ক্যাফে চেইনের প্রতিষ্ঠাতা রোহিত শর্মার (৩০) রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার নিজের বাড়ি থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দৌসার সাকেত কলোনির বাড়িতে শনিবার দুপুরে রোহিত শর্মাকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য মেলেনি। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

রোহিত শর্মার পরিবারে রয়েছেন তাঁর বাবা-মা, স্ত্রী এবং সাত বছরের এক পুত্রসন্তান। তাঁর বাবা হিতেন্দ্র মোহন শর্মা একটি মেডিক্যাল স্টোর পরিচালনা করেন এবং স্ত্রী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা।

মাত্র ১৭ বছর বয়সে নার্সিং পড়াকালীন উদ্যোক্তা হিসেবে পথচলা শুরু করেছিলেন রোহিত। জয়পুরের মানসরোবর এলাকার শিপ্রা পাথে প্রথম ‘চাইওয়ালাজ়’ আউটলেট খোলেন তিনি। পরে ধীরে ধীরে বিভিন্ন শহরে মোট সাতটি ক্যাফে গড়ে তোলেন।

তবে প্রায় ছয় মাস আগে তিনি সমস্ত ‘চাইওয়ালাজ়’ আউটলেট বন্ধ করে দেন। এরপর তিনি আধ্যাত্মিকতার প্রতি ঝুঁকে পড়েন এবং নিয়মিত বিভিন্ন ধর্মীয় স্থানে যাতায়াত করতেন বলে জানা গিয়েছে।

ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন রোহিত শর্মা। তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার, পরিচিত মহল এবং স্থানীয় এলাকায়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper