Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

“অফিসের আড়ালে কি চলছিল গোপন বিলাস? সামনে আসতেই তোলপাড় বিধাননগর।”

0 30,978,617

শ্রীতমা ব্যানার্জী : বিধাননগর পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ড কার্যালয় ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। দীর্ঘদিন বন্ধ থাকা ওই কার্যালয় পরিদর্শনে গিয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় এমন কিছু সামগ্রী দেখতে পান, যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
সূত্রের দাবি, ওয়ার্ড অফিসের একাধিক ঘরে শয়নকক্ষের মতো ব্যবস্থা ছিল। সেখানে খাট, বালিশ, চাদর, কম্বল, ড্রেসিং টেবিল এবং অন্যান্য গৃহস্থালির সামগ্রী পাওয়া যায়। এছাড়াও একটি ড্রয়ার থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধারের দাবি করা হয়েছে। অফিসের বিভিন্ন অংশে একাধিক দামি সোফা ও পাঁচটিরও বেশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও নজরে আসে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্করকে এলাকায় দেখা যায়নি। দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগও ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই ওয়ার্ড অফিস পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।
ঘটনাস্থল ঘুরে দেখে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে তিনি বুঝতে পারেননি অফিসের ভিতরে শয়নকক্ষ ও ড্রেসিং টেবিলের প্রয়োজন কী। পরে পুরো বিষয়টি দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। তাঁর বক্তব্য, সরকারি অফিসে এই ধরনের ব্যবস্থা থাকা স্বাভাবিক নয় এবং বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।
এই ঘটনার পর সাধারণ মানুষের টাকায় পরিচালিত সরকারি কার্যালয়ের ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ওয়ার্ড অফিসে এই ধরনের সামগ্রী কেন রাখা হয়েছিল, সেগুলির সরকারি কাজের সঙ্গে কোনও সম্পর্ক ছিল কি না, অথবা অন্য কোনও উদ্দেশ্যে অফিসটি ব্যবহার করা হতো কি না— সেই সব প্রশ্নের উত্তর জানতে প্রশাসনিক তদন্তের দাবি জোরালো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তদন্তের পরই প্রকৃত তথ্য সামনে আসবে বলে মনে করছে প্রশাসনিক মহল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper