Khabor Ekhon
ছাদ থেকে পড়ে আকস্মিক মৃত্যু পরিচালক অনীক দত্তের
ফের শোকের ছায়া টলিপাড়ায়। রহস্য মৃত্যু পরিচালক অনিক দত্তর। বুধবার আচমকাই গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর চোট পান তিনি। জানা গিয়েছে, চিকিৎসার জন্যে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালে। বেশ কিছুক্ষণ ভর্তিও ছিলেন তিনি। তবে তার কিছু সময় পরেই শোনা যায় পরিচালকের মৃত্যুর সংবাদ। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আগাগোড়াই নির্ভিক প্রতিবাদী পরিচালক হিসেবে পরিচিত অনিক দত্ত। ঘটনাস্থলে রয়েছে গড়িয়াহাট থানার পুলিশ। রয়েছেন অফিসার ইনচার্জও। পাশাপাশি পৌঁছেছে হোমিসাইড শাখা। জানা গিয়েছে, পরিচালকের বাড়ির সামনে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। আপাতত জায়গা ঘিরে রেখেছে পুলিশ। তবে কাটছে না মৃত্যু নিয়ে রহস্য। কী ভাবে উনি ছাদ থেকে পড়ে গেলেন? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ। তা এখনও স্পষ্ট নয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

