Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কাকু চকোলেট দিতেন, কোলে বসাতেন’, শৈশবের যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন চাহত

0 4,329,858

রূপসা দাস: ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’-খ্যাত অভিনেত্রী চাহত খন্না তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে থাকেন। দুই বার বিবাহবিচ্ছেদ, ধর্ম পরিবর্তন কিংবা গায়ক মিকা সিংয়ের সঙ্গে নাম জড়ানো— প্রতিবারই সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছেন তিনি। তবে এবার অভিনেত্রী যা জানালেন, তা শুনে শিউরে উঠছেন তাঁর অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহত মুখ খুললেন নিজের জীবনের এক অন্ধকার অধ্যায় নিয়ে; শৈশবে এক প্রতিবেশীর হাতে হওয়া যৌন হেনস্থার ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন তিনি।

চাহত জানান, তখন তিনি নেহাতই শিশু। যৌন হেনস্থা বা ‘ব্যাড টাচ’ সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাঁর। সেই সময়েই তাঁদের আবাসনের এক ‘বাঙালি কাকু’র লালসার শিকার হতে হয়েছিল তাঁকে। অভিনেত্রীর কথায়, “আমাদের আবাসনে এক বাঙালি ভদ্রলোক থাকতেন। তিনি প্রায় প্রতিদিন আমার জন্য চকোলেট নিয়ে আসতেন। চকোলেটের লোভ দেখিয়ে আমাকে নিজের কোলে বসাতেন। তখন বুঝিনি স্নেহের আড়ালে ওই ব্যক্তি ঠিক কী করছেন।” বহু বছর পর যখন চাহতের এক বান্ধবী ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনেন, তখন টনক নড়ে অভিনেত্রীর। তিনি উপলব্ধি করেন, বছরের পর বছর ধরে ওই একই লালসার শিকার হয়েছিলেন তিনিও।

ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ের মুখোমুখি হয়েছেন চাহত। হিন্দু ও ইসলাম— উভয় ধর্ম নিয়ে পড়াশোনা করা চাহত ভালোবেসে মুসলিম যুবককে বিয়ে করেছিলেন, বদলেছিলেন ধর্মও। কিন্তু সেই দাম্পত্য টেকেনি। দুই সন্তানের জননী চাহত এখন একা হাতেই সংসার ও ক্যারিয়ার সামলাচ্ছেন। কেরিয়ারের শুরুর দিকে মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘কাস্টিং কাউচ’ বা সমঝোতার প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতাও তাঁর হয়েছে। তবে তাঁর মতে, বলিউড বা হিন্দি টেলিভিশন জগতের তুলনায় দক্ষিণী ইন্ডাস্ট্রি অনেক বেশি সোজাসাপ্টা ও পেশাদার।

চাহতের এই অকপট স্বীকারোক্তি বিনোদন জগতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। শৈশবে শিশুদের নিরাপত্তা যে কতটা জরুরি, নিজের অভিজ্ঞতার মাধ্যমে অভিনেত্রী সেই বার্তাই দিতে চেয়েছেন। বর্তমানে একাকী মা হিসেবে সন্তানদের বড় করে তোলার পাশাপাশি নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। অতীতের সেই তিক্ত স্মৃতি কাটিয়ে উঠে নতুন করে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন পর্দার ‘আয়েশা’। তাঁর এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper