Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিয়ের ১০ বছর পর সুখবর: ৪১-এ মা হতে চলেছেন ‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত দিব্যাঙ্কা

0 74,982,387

রূপসা দাস: টেলিভিশনের পর্দায় তিনি ছিলেন ‘রুহির ইশি মা’। নিজের জন্ম দেওয়া সন্তান না হওয়া সত্ত্বেও যেভাবে ভালোবাসার বাঁধনে আগলে রেখেছিলেন রুহিকে, তা দেখে মুগ্ধ হয়েছিল কোটি কোটি দর্শক। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মহব্বতে’-তে তাঁর সেই মাতৃত্বের রূপ আজও সতেজ। সেই আদর্শ অনস্ক্রিন মা এবার বাস্তবেই মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন। মা হতে চলেছেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। দীর্ঘ এক দশকের বিবাহিত জীবনের পর তাঁর এবং বিবেক দহিয়ার জীবনে এই নতুন অতিথির আগমনকে কেন্দ্র করে তাঁদের অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া।
সম্প্রতি অভিনেত্রী নিজেই এই সুখবর শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। স্বামী বিবেকের সঙ্গে একটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে নিজের বেবি বাম্পের ছবি দেখান দিব্যাঙ্কা। তাঁর পোস্টের ক্যাপশনটি ছিল আবেগে ভরা, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। দিব্যাঙ্কা লিখেছেন— ‘১০ বছর পর এক দারুণ প্লট টুইস্ট! কিছু যাত্রা তাড়াহুড়োর জন্য নয়, বরং দুজনে মিলে প্রস্তুত হওয়ার জন্য। যখনই ভাববেন গল্পটা সম্পূর্ণ, জীবন তখনই সবথেকে সুন্দর চ্যাপ্টারটি যোগ করে দেয়।’ তাঁর এই পোস্ট থেকে পরিষ্কার, এই দম্পতি গত দশ বছর ধরে ক্যারিয়ার এবং নিজেদের প্রস্তুত করার উপরেই মন দিয়েছিলেন, এবং এখন মাতৃত্বের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিবেক দহিয়াও তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছন, ‘এটি আমাদের দুজনের জন্যই এক নতুন জন্ম।’

দিব্যাঙ্কার এই সিদ্ধান্ত আসলে বর্তমান আধুনিক নারীদের পরিবর্তিত জীবনধারারই প্রতিফলন। তিনি একাই নন, সাম্প্রতিককালে অনেক সেলিব্রিটি এবং সাধারণ মানুষও চল্লিশের কোঠায় পা দেওয়ার পর মা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এর পিছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে ক্যারিয়ারের স্থায়িত্ব, আর্থিক স্বাবলম্বন এবং ব্যক্তিগত মানসিক প্রস্তুতি। এর আগে বলিউডে ফারহা খান, মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাই বচ্চন এবং সম্প্রতি ক্যাটরিনা কাইফের মতো তারকারাও দেরিতে মা হওয়ার সাহসী পদক্ষেপ নিয়ে সমাজকে নতুন বার্তা দিয়েছেন। এমনকি হলিউডেও সালমা হায়েক বা অ্যাঞ্জেলিনা জোলির মতো তারকারাও এই পথে হেঁটেছেন। দিব্যাঙ্কা ত্রিপাঠীও ৪১ বছর বয়সে এই নতুন অধ্যায় শুরু করে প্রমাণ করলেন যে, মাতৃত্বের কোনো নির্দিষ্ট বয়স বা সময় নেই।

৪০ বছরের পর মা হওয়ার এই সিদ্ধান্ত যেমন আনন্দদায়ক, তেমনই তা স্বাস্থ্যগত কিছু প্রশ্নও সামনে নিয়ে আসে। দেরি করে গর্ভধারণ বা ‘অ্যাডভান্সড মেটারনাল এজ’-এ মা হওয়া নিয়ে অনেকেই নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করেন।
‘ইয়ে হ্যায় মহব্বতে’ ধারাবাহিকে তিনি রূপ পেয়েছিলেন রুহির সৎ মায়ের চরিত্রে, কিন্তু তাঁর ভালোবাসার গভীরতা দেখে মনে হত না সে রুহির নিজের মা নয়।
বিবেকের সাথে বিয়ের পর থেকেই সুখের সংসারে ছিলেন দুজনে। এখন তাঁদের নিজেদের পরিবারে নতুন অতিথি আসার অপেক্ষায় সবাই।
আকর্ষণ: মাতৃত্বের এই নতুন যাত্রা দিব্যাঙ্কাকে একজন অভিনেত্রী ও একজন মানুষ হিসেবে কীভাবে বদলে দেবে, সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper