Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

বিশ্ব কিডনি দিবসে সচেতনতার বার্তা কিডনি কেয়ার সোসাইটি ও নেফ্রোকেয়ার ইন্ডিয়ার

0 85,097,283

শুভদীপ সেন: বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কিডনি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ প্রতিরোধের লক্ষ্যে একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়ামের আয়োজিত হলো কিডনি কেয়ার সোসাইটি ও নেফ্রোকেয়ার ইন্ডিয়ার সহযোগিতায়। কলকাতার দ্য স্ট্যাডেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট নেফ্রোলজিস্ট ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এবারের বিশ্ব কিডনি দিবসে কিডনি স্বাস্থ্য সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার ভাবনাকেই সামনে রেখে আয়োজিত এই সিম্পোজিয়ামে কিডনি রোগের প্রাথমিক নির্ণয়, প্রতিরোধ এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী পর্ব এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এরপর বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডঃ প্রতিম সেনগুপ্ত উদ্বোধনী ভাষণ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলীপ বৈদ্য, যিনি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
সিম্পোজিয়ামের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেন বিশিষ্ট বিশেষজ্ঞরা। তাঁদের মধ্যে ছিলেন ডঃ প্রতিম সেনগুপ্ত, ডঃ তথাগত মুখার্জি, ডঃ সৌরভ সাধুখান, ডঃ প্রভাব বানসালি এবং শ্রী শুভব্রত ভট্টাচার্য। আলোচনায় উঠে আসে কিডনি রোগের নানা গুরুত্বপূর্ণ দিক—যেমন ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণ, ডায়ালিসিস বিলম্বিত করার কৌশল, দীর্ঘস্থায়ী কিডনি রোগের চিকিৎসা পদ্ধতি এবং সুস্থ জীবনযাত্রার মাধ্যমে কিডনির কার্যকারিতা রক্ষা। নেফ্রোকেয়ার ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক নেফ্রোলজিস্ট ডঃ প্রতিম সেনগুপ্ত বলেন, “কিডনি রোগকে প্রায়শই নীরব ঘাতক বলা হয়, কারণ অনেক সময় লক্ষণ স্পষ্টভাবে প্রকাশ পায় না। তাই কিডনির স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত কিডনি ফাংশন পরীক্ষা—যেমন সিরাম ক্রিয়েটিনিন, রক্তের ইউরিয়া নাইট্রোজেন এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট পরীক্ষা—কিডনি সমস্যাকে প্রাথমিক পর্যায়েই শনাক্ত করতে সাহায্য করে এবং সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয়।” তাই শুধুমাত্র একদিন নয় প্রতিদিনই এই সচেতনতা গড়ে তুলতে হবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper