Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

জুয়ার ঠেকে বচসা, ছুরিকাহত ১

0 89,779

জুয়ার ঠেকে খেলা জিতে যাওয়ার টাকা চাওয়া নিয়ে বচসা। অভিজিৎ রাউত নামে এক যুবককে ছুরি দিয়ে আঘাত ও বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার হেড়োভাঙা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত ভোলা ও নুরো নামে দুই যুবককের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। অপরজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

বুধবার গভীর রাতে চার যুবকের একটি দল জুয়া খেলতে বসেছিল। অভিযোগ, সেই খেলায় অভিজিৎ জিতে যায়। খেলার নিয়মানুযায়ী অপরপক্ষ ভোলা ও নুরোর কাছে টাকা চায় ওই যুবক। তবে অভিযুক্ত যুবকরা টাকা দিতে অস্বীকার করে। এরপরই শুরু হয় বাকবিতণ্ডা। সেখান বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।

অভিযোগ, সেই বচসা চলাকালীন অভিযুক্ত ভোলা ও নুরো নিজেদের পকেট থেকে ছুরি বার করে অভিজিতের পেটে মারে। এখানেই শেষ নয়, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। সেই মুহূর্তে ওইখানেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অভিজিৎ। এই ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ডাকা হয় আক্রান্ত যুবককের পরিবারের সদস্যদেরও। গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত যুবক অভিজিৎ রাউত। এরপরই ওই যুবকের পরিবারের পক্ষ থেকে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ। ঘটনার বিষয় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অভিযুক্ত অপরজনের খোঁজে তল্লাশি চলছে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper