Khabor Ekhon
হাসপাতালে যাওয়ার পথেই অ্যাম্বুল্যান্সে জন্ম সন্তানের

ঘাটালের কুশমন গ্রাম থেকে প্রিয়াঙ্কা মুর্দুনে নামে এক অন্তঃসত্ত্বাকে নিয়ে হাসপাতালের পথে ছুটছিল অ্যাম্বুল্যান্স। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই গাড়িতে একটি পুত্রসন্তানের জন্ম দেন প্রিয়াঙ্কা। গাড়িতে গর্ভবতীর সঙ্গে ছিলেন স্থানীয় আশাকর্মী প্রতিমা পোড়ে। জানা গিয়েছে গাড়ি ১৬ কিলোমিটার পথ পেরোনোর আগেই প্রিয়াঙ্কা সন্তান প্রসব করেন। এরপর সদ্যোজাত ও প্রসূতিকে নিয়ে হাসপাতালে পৌঁছান আশাকর্মী। সেখানেই চিকিৎসকরা জানান, মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন।
জানা গিয়েছে, প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ি হুগলির আরামবাগে। কয়েকদিন আগেই সন্তান প্রসবের জন্য ঘাটালের বাপের বাড়িতে এসেছিলেন। প্রিয়াঙ্কার মা শেফালি ঘোড়ই জানান, মঙ্গলবার সকাল থেকেই মেয়ের শরীর ভালো লাগছিল না। মনে হচ্ছিল আর সময় বেশি দেরি নেই। দুপুরের খাওয়াও ঠিকভাবে হয়নি। তারপরই শুরু হয়েছিল যন্ত্রণা। সঙ্গে সঙ্গে স্থানীয় আশাকর্মী প্রতিমাকে খবর দেওয়া হয়। সময় নষ্ট না করে সরকারি অ্যাম্বুল্যান্সে করে ঘাটাল মহকুমা হাসপাতালে রওনা দেওয়া হয়। কিন্তু রাস্তা এতটাই যেন শেষই হতে চাইছিল না। বাধ্য হয়ে রাস্তাতেই থামাতে হয় অ্যাম্বুল্যান্স। সেখানেই নাতির জন্ম হয়।
আশাকর্মী প্রতিমা জানান, প্রিয়াঙ্কার প্রসব যন্ত্রণা জেরে গাড়িতেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। কর্মজীবনে এমন অভিজ্ঞতা আমার এই প্রথম। তবে ভালো লাগছে যে মা আর শিশু সুস্থ রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

