Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন! তথ্যের দুনিয়ায় আগামীর ক্যারিয়ার

0 412,908,834

 

ডিজিটাল এই যুগে তথ্য বা ডেটাই মূল শক্তি। যে তথ্যকে সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই এই সমাজে এগিয়ে যায়। এই তথ্য আদান-প্রদানের সংগঠিত ও পেশাদার রূপই হল জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন। এটি শুধু খবর সংগ্রহ ও প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জনমত গঠন, সামাজিক সচেতনতা সৃষ্টি, বিনোদন, শিক্ষা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

জার্নালিজম কী?

জার্নালিজম হল মূলত তথ্য সংগ্রহের পর যাচাই করে বিশ্লেষণ করা। তবে এখানেই শেষ নয়, সঠিক উপায়ে তা জনগণের কাছে উপস্থাপন করাটাই আসল বিষয়। সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং এখন ডিজিটাল প্ল্যাটফর্ম—সব জায়গাতেই সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। একসময় মুদ্রিত সংবাদপত্র ছিল প্রধান মাধ্যম। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আজ সেই তালিকায় যুক্ত হয়েছে ডিজিটাল সংবাদমাধ্যম, অনলাইন পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া।

সাংবাদিকতার মূল ভিত্তি হল সত্যনিষ্ঠতা, নিরপেক্ষতা ও জনস্বার্থ। একজন সাংবাদিকের কাজ কেবল তথ্য দেওয়াতেই শেষ নয়। বরং তথ্যের পেছনের আসল সত্য খুঁজে বের করা এবং তা প্রমাণসহ তুলে ধরা। এবার আসি মাস কমিউনিকেশনের প্রসঙ্গে।

মাস কমিউনিকেশন কী?

মাস কমিউনিকেশন বা গণযোগাযোগ হল অভিনব একটি প্রক্রিয়া। যার মাধ্যমে একই সময়ে বিপুল সংখ্যক মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়। বিজ্ঞাপন, জনসংযোগ, চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, রেডিও সম্প্রচার সবই এর অন্তর্ভুক্ত।

জার্নালিজম ও গণতন্ত্র

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম। সরকার, প্রশাসন ও বিচারব্যবস্থার কার্যক্রমের ওপর রীতিমতো নজরদারি করে এই সংবাদমাধ্যম। অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতি উন্মোচনে বড় ভূমিকা রাখে। ভারতেও বিভিন্ন কঠিন সময়ে গণমাধ্যম সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছে। পাশাপাশি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। সাধারণ মানুষ যা বলতে চেয়েও পারে না তা এই সাংবাদিকতা করে দেখিয়েছে। বলা ভালো, এখনও তা দেখাচ্ছে।

ডিজিটাল যুগে পরিবর্তন

অতীতের সাংবাদিকতা আর বর্তমানের সাংবাদিকতায় আকাশ পাতাল পার্থক্য। ইন্টারনেট ও স্মার্টফোনের প্রসারে জার্নালিজম ও মাস কমিউনিকেশনের রূপ আমূল পরিবর্তন হয়েছে। এখন খবর পৌঁছাতে আর পরের দিনের পত্রিকার জন্য অপেক্ষা করতে হয় না। লাইভ স্ট্রিমিং, পডকাস্ট, ব্লগিং সবই তথ্যপ্রবাহকে গতিশীল করেছে।

তবে ডিজিটাল যুগে একটি বড় চ্যালেঞ্জ হল ভুয়ো খবর বা ফেক নিউজ। সকলেই সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করতে পারায় যাচাইহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। যা একমুহূর্তে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সাংবাদিকদের দায়িত্ব এখন আগের থেকে আরও বেড়েছে। তাই সাংবাদিকদের উচিত তথ্য যাচাই করে সঠিক খবর পৌঁছে দেওয়া।

শিক্ষাক্ষেত্রে সম্ভাবনা

বর্তমানে বহু বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিষয়টি পড়ানো হয়। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের উপর স্নাতক ও স্নাতকোত্তর কোর্সও রয়েছে।

এই বিষয়ে পড়াশোনা করলে ছাত্রছাত্রীরা রিপোর্টিং, অ্যাঙ্করিং, এডিটিং, ফিল্ম মেকিং, পাবলিক রিলেশনস, বিজ্ঞাপন, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন প্রভৃতি ক্ষেত্রে কাজের সুযোগ পায়।

ক্যারিয়ারের সুযোগ

জার্নালিজম ও ম্যাস কমিউনিকেশন একটি বহুমুখী ক্ষেত্র। এখানে কাজের বহু সুযোগ রয়েছে। এই বিষয়ে পড়াশোনা করার পর ছাত্র ছাত্রীরা তাদের যোগ্যতা ও দক্ষতার অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে চাকরি করতে পারে। যেমন–

প্রিন্ট মিডিয়া (সংবাদপত্র, ম্যাগাজিন), ইলেকট্রনিক মিডিয়া (টিভি, রেডিও), ডিজিটাল মিডিয়া, বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা, জনসংযোগ বিভাগ, কর্পোরেট কমিউনিকেশন, চলচ্চিত্র ও টেলিভিশন প্রোডাকশন ইত্যাদি। এছাড়াও বিশেষ আধুনিক প্রযুক্তি ইন্টারনেটকে ব্যবহার করে বর্তমানে ইউটিউব চ্যানেল, পডকাস্ট ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও অনেকেই সফল ক্যারিয়ার গড়ে তুলছেন।

নৈতিকতা ও দায়িত্ব

এই পেশায় নৈতিকতার গুরুত্ব অত্যন্ত বেশি। সংবাদের ক্ষেত্রে অতিরঞ্জন, পক্ষপাতিত্ব বা ভ্রান্ত তথ্য প্রচার সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সাংবাদিকদের সততা, নিরপেক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতা বজায় রাখা জরুরি।

একজন দক্ষ সাংবাদিক কেবল তথ্য পরিবেশন করেন না, বরং সমাজের দর্পণ হয়ে ওঠেন। তার কলম বা ক্যামেরা মানুষের অধিকার রক্ষার হাতিয়ার হতে পারে।

ভবিষ্যৎ সম্ভাবনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা জার্নালিজম, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং—সব মিলিয়ে জার্নালিজম ও মাস কমিউনিকেশন আরও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। তবে প্রযুক্তি যতই উন্নত হোক, মানবিক দৃষ্টিভঙ্গি ও নৈতিক মূল্যবোধই এই পেশার মূল ভিত্তি।

আগামী দিনে তথ্যের চাহিদা আরও বাড়বে। ফলে দক্ষ, সৎ ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন গণমাধ্যম কর্মীর প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে।

জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন শুধু একটি শিক্ষাবিষয় নয়। বরং এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। সত্য প্রকাশ, জনমত গঠন এবং সামাজিক উন্নয়নে এর ভূমিকা অপরিসীম। তথ্যের সঠিক ব্যবহারই পারে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে।

তাই যারা সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও মানুষের গল্প নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এই বিষয়টি এক অসাধারণ সম্ভাবনার ক্ষেত্র। তথ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আগামী প্রজন্ম গড়ে তুলতে পারে একটি আরও স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বিশ্ব।

 

 

 

 

 

 

 

 

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper