Khabor Ekhon
পুজো দিলেন রুদ্রনীল
সোমবার ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে হাওড়ার রামরাজাতলার রামমন্দিরে পুজো দিলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। রবিবার বিকেলে তিনি মন্দিরে গিয়ে পূজার্চনা করেন এবং প্রার্থনা করেন। রুদ্রনীল ঘোষ জানান, রামরাজাতলার এই রামমন্দির থেকেই তিনি ভোট প্রচারের সূচনা করেছিলেন। তাই ফল প্রকাশের আগের দিনও তিনি রামের কাছে আশীর্বাদ নিতে এসেছেন। তাঁর কথায়, "যে রাবণেরা অত্যাচার করছে, মানুষকে লুট করছে, মানুষকে যন্ত্রণা দিচ্ছে সেই রাবণদের কবল থেকে সারা পশ্চিমবঙ্গ এবং আমাদের বিধানসভা শিবপুর কেন্দ্র যেন মুক্ত…
