Khabor Ekhon
ভোট শেষে আত্মবিশ্বাসী তৃণমূল, লক্ষ্য ২৩০ আসন
বাংলার রাজনৈতিক মানচিত্রে ক্ষমতার লড়াইয়ে যবনিকা পড়তেই এবার চুলচেরা বিশ্লেষণে বসল শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব মিটতেই সামনে এল ঘাসফুল শিবিরের অভ্যন্তরীণ পর্যালোচনা রিপোর্ট। অত্যন্ত গোপনীয় এই রিপোর্টে যা দাবি করা হয়েছে, তাতে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। তৃণমূলের নিজস্ব সমীক্ষা ও বুথস্তরের রিপোর্ট বলছে, বিরোধীদের সমস্ত আস্ফালন উড়িয়ে দিয়ে ফের একবার বিপুল গরিষ্ঠতা নিয়ে নবান্ন দখল করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল একাই…
